| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 24, 2026, 3:16 am
শিরোনাম :
“নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষন” গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ: দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ঢাকা-খুলনা মহাসড়কে রক্তক্ষরণ: কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ, চালকদের বেপরোয়া গতিতে মহাসড়কে আতঙ্ক বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু নেত্রকোনার মদন ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজার মানুষ হেদায়েত তুর্কীর ‘বেগম পাড়া’ দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ দিঘলিয়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত  মাঠ কাঁপানো ক্রিকেটার থেকে ঢালিউড ও ছোটপর্দার জনপ্রিয় মুখ: হেদায়েত উল্লাহ তুর্কীর রঙিন পথচলা নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য এর উদ্যোগে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরির বিএনপি’র ৪৭ নেতাকর্মী ওমরাহ যাচ্ছেন

দিঘলিয়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • 34 সময় দেখুন

এস.এম.শামীম, দিঘলিয়া। আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে খুলনার দিঘলিয়ায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দিঘলিয়া উপজেলার পথের বাজার কলেজ মোড় থেকে এ প্রতিবাদ মিছিল বের করা হয়।

মিছিলে দিঘলিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় ব্যানার দেখা যায়। মিছিলটি পথের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানজালের বটতলা  এলাকায় এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু সভাপতিত্ব করেন। তিনি সহ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মল্লিকসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক অভিযোগ তুলে ধরে এর প্রতিবাদ জানান। তারা বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অবস্থান করবে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে দিঘলিয়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিকের সঞ্চালন দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে  র‍্যালি বের হয়। র‍্যালি শেষে বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, এ্যাডঃ সেতারা বেগম, শেখ মোসলিম উদ্দিন, জামশেদ কবির জুয়েল, শফি উদ্দিন, মুকিত মীর, খন্দকার ফারুক হোসেন, আলম  চৌধুরী, আবুল কালাম আজাদ, অহিদুজ্জামান রানা, জহিরুল ইসলাম,সাজ্জাদ মোল্লা, কৃষক দলের সভাপতি লিটন, আলা- আমিন মোল্লা , পলি আক্তার , রিনা পারভীন, নাজনীন আক্তার, সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল ও সমাবেশকে ঘিরে পথের বাজার এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে রাজনৈতিক কর্মচাঞ্চল্য দেখা যায়। কর্মসূচিতে উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর