| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 23, 2026, 9:36 pm
শিরোনাম :
“নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষন” গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ: দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ঢাকা-খুলনা মহাসড়কে রক্তক্ষরণ: কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ, চালকদের বেপরোয়া গতিতে মহাসড়কে আতঙ্ক বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু নেত্রকোনার মদন ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজার মানুষ হেদায়েত তুর্কীর ‘বেগম পাড়া’ দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ দিঘলিয়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত  মাঠ কাঁপানো ক্রিকেটার থেকে ঢালিউড ও ছোটপর্দার জনপ্রিয় মুখ: হেদায়েত উল্লাহ তুর্কীর রঙিন পথচলা নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য এর উদ্যোগে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরির বিএনপি’র ৪৭ নেতাকর্মী ওমরাহ যাচ্ছেন

“নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষন”

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • 2 সময় দেখুন

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি।। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ০৯:০০ ঘটিকায় গোপালগঞ্জ পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ০২ দিন মেয়াদি প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের প্রশিক্ষণ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা মহোদয়। এসময় তিনি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন।

পুলিশ সুপার মহোদয় নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও আইনানুগ আচরণের গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কাজী হুমায়ূন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ), গোপালগঞ্জ, সহকারী পুলিশ সুপার, জনাব রনি হাওলাদার, (শিক্ষানবিশ প্রবেশনার ), গোপালগঞ্জ ও গোপালগঞ্জ প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর