| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 23, 2026, 12:43 am
শিরোনাম :
দিঘলিয়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত  মাঠ কাঁপানো ক্রিকেটার থেকে ঢালিউড ও ছোটপর্দার জনপ্রিয় মুখ: হেদায়েত উল্লাহ তুর্কীর রঙিন পথচলা নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য এর উদ্যোগে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরির বিএনপি’র ৪৭ নেতাকর্মী ওমরাহ যাচ্ছেন মদনে বিনামূল্য স্তন ও জরায়ু মুখের ক্যান্সারের পরীক্ষা কার্যক্রমের শুভ উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত, অফিস চলাকালে কর্মকর্তার চেম্বার বন্ধ, অযথা জ্বলছে লাইট-ফ্যান বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষার্থী আজমুল হো‌সে‌নের মৃত‌্যুর ঘটনায় সার্ক মানবা‌ধিকার ফাউন্ডেশনের উদ্বেগ দূর্গা পূজার আগে রাস্তার দখলদার মুক্ত করার আহ্বান ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মনের যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ অসহায় মুখ ও বধির শিশুদের মাঝে মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ

নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
  • 8 সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক।। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬’-কে ঘিরে প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন প্রবন্ধগ্রন্থ ‘ছোটদের নজরুল’। শিশু-কিশোর পাঠকদের উপযোগী করে নজরুলের জীবন, সাহিত্য ও ভাবনার নানা দিক তুলে ধরতেই বইটি লেখা হয়েছে।

ইতোমধ্যে বইটির প্রচ্ছদ আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে। সোহানুর রহমান অনন্তের প্রচ্ছদে বইটি প্রকাশ করছে দেশের প্রকাশনা অঙ্গনের পরিচিত প্রতিষ্ঠান ‘বইপত্র প্রকাশন’। ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে বইটি প্রকাশের প্রস্তুতি চলছে।

বড়দের সাহিত্যচর্চার পাশাপাশি শিশুসাহিত্যেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন শাম্মী তুলতুল। দেশের প্রথম সারির বিভিন্ন পত্রিকায় লেখালেখির মাধ্যমে তিনি পাঠকপ্রিয়তা অর্জন করেছেন। দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও তার সাহিত্যচর্চা পাঠকের দৃষ্টি কেড়েছে।

চট্টগ্রাম শহরে জন্ম নেওয়া এ লেখকের বাংলাদেশ ও ভারত মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

‘ছোটদের নজরুল’ প্রসঙ্গে শাম্মী তুলতুল বলেন, তথ্যভিত্তিক বই লেখা বেশ পরিশ্রমসাধ্য। তবে শিশুদের জন্য বই লিখতে হলে বিষয়বস্তুর পাশাপাশি ভাষা ও উপস্থাপনার ক্ষেত্রেও বিশেষ সতর্কতা প্রয়োজন। শিশু-কিশোরদের কাছে নজরুলকে সহজভাবে তুলে ধরার লক্ষ্যেই বইটি লিখেছেন তিনি।

তুলতুল বলেন, “নজরুলকে নিয়ে এটি আমার দ্বিতীয় বই প্রকাশ হবে, যদি সবকিছু অনুকূলে থাকে। আমার নতুন প্রকাশকের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তিনি আমাকে বিশেষ সুযোগ দিয়েছেন।”

নজরুলের সাহিত্য ও দর্শনের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় আরও গভীর করার প্রত্যাশায় প্রকাশিত হতে যাওয়া ‘ছোটদের নজরুল’ শাম্মী তুলতুলের সাহিত্যভাণ্ডারে নতুন সংযোজন হতে যাচ্ছে। ‘নজরুল বর্ষ ২০২৬’-এ শিশু-কিশোরদের জন্য নজরুলকে কেন্দ্র করে বইটির প্রকাশনা বিশেষ তাৎপর্য বহন করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর