এস.এম.শামীম, দিঘলিয়া। আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে খুলনার দিঘলিয়ায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দিঘলিয়া উপজেলার পথের বাজার কলেজ মোড় থেকে এ প্রতিবাদ মিছিল বের করা হয়।
মিছিলে দিঘলিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় ব্যানার দেখা যায়। মিছিলটি পথের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানজালের বটতলা এলাকায় এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু সভাপতিত্ব করেন। তিনি সহ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মল্লিকসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক অভিযোগ তুলে ধরে এর প্রতিবাদ জানান। তারা বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অবস্থান করবে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে দিঘলিয়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিকের সঞ্চালন দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালি বের হয়। র্যালি শেষে বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, এ্যাডঃ সেতারা বেগম, শেখ মোসলিম উদ্দিন, জামশেদ কবির জুয়েল, শফি উদ্দিন, মুকিত মীর, খন্দকার ফারুক হোসেন, আলম চৌধুরী, আবুল কালাম আজাদ, অহিদুজ্জামান রানা, জহিরুল ইসলাম,সাজ্জাদ মোল্লা, কৃষক দলের সভাপতি লিটন, আলা- আমিন মোল্লা , পলি আক্তার , রিনা পারভীন, নাজনীন আক্তার, সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল ও সমাবেশকে ঘিরে পথের বাজার এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে রাজনৈতিক কর্মচাঞ্চল্য দেখা যায়। কর্মসূচিতে উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।