
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার নেতৃত্বে হানা দিয়ে গ্রেপ্তার করলো মগরাহাট পশ্চিমের দাপুটে তৃনমূল কংগ্রেসের নেতা ও মগরাহাট পশ্চিমের বিধায়ক সামিম আহমেদের ঘনিষ্ঠ এবং একতারা অঞ্চলের প্রধান শ্রীমতী প্রতি মন্ডলের স্বামী সঞ্জীব মন্ডলকে।
গোপন সূত্রে খবর পেয়ে উস্তি থানার পুলিশ আচমকা হানা দিয়ে সঞ্জীব মন্ডল কে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে তোলাবাজি ও বিজেপি নেতা ও কর্মীদের উপর জুলুম ও নির্যাতনের ঘটনার মতো অভিযোগ রয়েছে। এদিন সঞ্জীব মন্ডল গ্রেপ্তার হওয়ার পর মথুরাপুর লোকসভা র বিজেপি র সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক ও মগরাহাট পশ্চিমের বিজেপি র প্রার্থী শ্রী গৌর সুন্দর ঘোষ বলেন যে,গত বিধান সভার নির্বাচনে মগরাহাট পশ্চিমের একতারা অঞ্চলের বিভিন্ন যায়গায় সন্ত্রাস চালিয়েছে এই সঞ্জীব মন্ডল এবং তার বাহিনী ছেলেরা।
সেই সঙ্গে বর্তমান মগরাহাট পশ্চিমের বিধায়ক সামিম আহমেদের সমর্থনে এই সঞ্জীব মন্ডল এবং তার বাহিনীর সদস্যরা বিরোধী দলের নেতা ও কর্মীদের ভয় দেখানো এবং তাদের উপর জুলুম নির্যাতনের মতো ঘটনা ঘটিয়েছে। এবং একতারা অঞ্চলের বিভিন্ন স্থানে বিজেপি নেতা ও কর্মীদের উপর জুলুম ও অত্যাচার চালিয়েছে এবং বহু যায়গায় বিজেপি র নেতা ও কর্মীদের ঘরবাড়ি দখল ও ভাঙচুর করেছে।এই সঞ্জীব মন্ডল বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না।
কারণ একদিকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো ও ডায়মন্ড হারবার লোকসভার সদস্য ও তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ ও মগরাহাট পশ্চিমের বিধায়ক সামিম আহমেদের ঘনিষ্ঠ বলে জানিয়েছেন শ্রী গৌর সুন্দর ঘোষ। সেই সঙ্গে তৃনমূল কংগ্রেসের আমলে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে কাছের লোক বলে পরিচিত বলে বহু মানুষ তার বিরুদ্ধে কথা বলার এবং প্রতিবাদ করার সাহস পেত না।
আজ সকালে যখন মগরাহাট পশ্চিমের দাপুটে তৃনমূল কংগ্রেসের নেতা শ্রী সঞ্জীব মন্ডল কে গ্রেপ্তার করা হয়, তখন মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক কমিটির অবজার্ভার ও মথুরাপুর লোকসভা র বিজেপি র সহ সভাপতি শ্রী গৌর ঘোষ বলেন যে, সঞ্জীব মন্ডল বিরুদ্ধে সাধারণ মানুষের বহু অভিযোগ রয়েছে, এবং তার বিরুদ্ধে অস্ত্র নিয়ে বিরোধী দলের নেতা ও কর্মীদের হুমকি ও বিজেপি নেতা ও কর্মীদের উপর জুলুম ও নির্যাতনের ঘটনা এবং বিজেপি র সাংগঠনিক নেতা ও কর্মীদের ঘরবাড়ি দখল ও ভাঙচুর করার মতো অভিযোগ রয়েছে। আজ তার গ্রেপ্তার হওয়া পর সাধারণ মানুষ নিশ্চিত হয়েছে বর্তমান সরকার কোনো ভাবেই অপরাধীদের ছাড় দেবেন না।আইন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তবে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের নেতা ও মগরাহাট পশ্চিমের বিধায়ক সামিম আহমেদের ঘনিষ্ঠ সঞ্জীব মন্ডল গ্রেপ্তার হওয়া নিয়ে কোন প্রতিক্রিয়া জানা যায়নি উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার কাছ থেকে, তবে তিনি জরুরি মিটিং ব্যাস্ত থাকার কারণে আমরা যোগাযোগ করতে পারিনি।
তবে ধৃত তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল কে কি ধারায় মামলা দায়ের করে উস্তি থানার পুলিশ তা দেখার জন্য তাকিয়ে আছে সারা মগরাহাট পশ্চিমের মানুষ।।