| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 23, 2026, 12:43 am
শিরোনাম :
দিঘলিয়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত  মাঠ কাঁপানো ক্রিকেটার থেকে ঢালিউড ও ছোটপর্দার জনপ্রিয় মুখ: হেদায়েত উল্লাহ তুর্কীর রঙিন পথচলা নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য এর উদ্যোগে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরির বিএনপি’র ৪৭ নেতাকর্মী ওমরাহ যাচ্ছেন মদনে বিনামূল্য স্তন ও জরায়ু মুখের ক্যান্সারের পরীক্ষা কার্যক্রমের শুভ উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত, অফিস চলাকালে কর্মকর্তার চেম্বার বন্ধ, অযথা জ্বলছে লাইট-ফ্যান বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষার্থী আজমুল হো‌সে‌নের মৃত‌্যুর ঘটনায় সার্ক মানবা‌ধিকার ফাউন্ডেশনের উদ্বেগ দূর্গা পূজার আগে রাস্তার দখলদার মুক্ত করার আহ্বান ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মনের যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ অসহায় মুখ ও বধির শিশুদের মাঝে মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ

মাঠ কাঁপানো ক্রিকেটার থেকে ঢালিউড ও ছোটপর্দার জনপ্রিয় মুখ: হেদায়েত উল্লাহ তুর্কীর রঙিন পথচলা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
  • 17 সময় দেখুন

মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার।।গ্রামের মেঠো মাঠে ক্রিকেটের হাতেখড়ি থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (DPL)—একসময় ব্যাট-বল হাতে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন তিনি। সান্নিধ্য পেয়েছেন ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি, সনথ জয়সুরিয়া, অর্জুনা রানাতুঙ্গা ও মোহাম্মদ আশরাফুলের মতো বিশ্বখ্যাত ও জাতীয় দলের তারকা ক্রিকেটারদের। তবে কালের পরিক্রমায় সেই মাঠের অলরাউন্ডার আজ বিনোদন জগতের বহুমাত্রিক তারকা। তিনি মো. হেদায়েত উল্লাহ তুর্কী।

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাওয়া পাওয়া’-র মাধ্যমে টিভি পর্দায় যাত্রা শুরু করা হেদায়েত তুর্কী এ পর্যন্ত চার শতাধিক নাটকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত ‘সেন্টিমেন্টাল সেলিম’, ‘দাদো’, ‘মধুপুর’, ‘বউ বিরোধ’ ও ‘মহাজন’-এর মতো নাটকগুলো দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণ ও রচনায়ও তিনি সিদ্ধহস্ত। সম্প্রতি তাঁর রচনা ও পরিচালনায় পাঁচ প্রজন্মের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’র প্রথম লটের কাজ শেষ হয়েছে, যেখানে অভিনয় করেছেন শতাধিক শিল্পী।

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে রুপালি পর্দাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন হেদায়েত তুর্কী। সাদেক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর ‘সুলতানপুর’, ‘মাফিয়া’, ‘গ্যাং স্টার’, ‘জামদানী’ ও ‘তাণ্ডব’-সহ প্রায় ১৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা পাওনা’ অবলম্বনে অনুদানের চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি আগামী ডিসেম্বরে নিজের পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া তাঁর অভিনীত শর্টফিল্ম ‘প্রশ্ন’ ইউনেস্কোসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার পুরস্কার অর্জন করেছে।

অভিনয় ও নির্মাণের বাইরে বিজ্ঞাপনচিত্র, উপস্থাপনা ও রিয়্যালিটি শোতেও তাঁর সরব উপস্থিতি রয়েছে। চিত্রনায়িকা অপু বিশ্বাস, দীপা খন্দকারদের নিয়ে নির্মিত ৩২টি বিজ্ঞাপনচিত্রের পরিচালক তিনি। তাঁর উপস্থাপনা ও পরিকল্পনায় সেলিব্রিটি টকশো ‘গরীবের দুয়ারে হাতীর পা’ ব্যাপক জনপ্রিয়তা পায়। একই সঙ্গে এনটিভির কমেডি শো ‘হাশো’, এটিএন বাংলার ‘ফেস অব এশিয়া’ ও এশিয়ান টেলিভিশনের ‘মিস প্লাস বাংলাদেশ’-এ বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি।

উল্লেখ্য, মাগুরা জেলার সদর উপজেলার মনিরামপুর গ্রামের সন্তান হেদায়েত উল্লাহ তুর্কীর বাবা জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ মোল্লা এবং মা রত্নগর্ভা কামরুজ্জাহান রেখা। মিডিয়ার গ্ল্যামার ও সাংস্কৃতিক ব্যস্ততার বাইরে বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন এবং একই সাথে আইন (এলএলবি) বিষয়ে পড়াশোনা করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর