| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 23, 2026, 12:45 am
শিরোনাম :
দিঘলিয়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত  মাঠ কাঁপানো ক্রিকেটার থেকে ঢালিউড ও ছোটপর্দার জনপ্রিয় মুখ: হেদায়েত উল্লাহ তুর্কীর রঙিন পথচলা নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য এর উদ্যোগে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরির বিএনপি’র ৪৭ নেতাকর্মী ওমরাহ যাচ্ছেন মদনে বিনামূল্য স্তন ও জরায়ু মুখের ক্যান্সারের পরীক্ষা কার্যক্রমের শুভ উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত, অফিস চলাকালে কর্মকর্তার চেম্বার বন্ধ, অযথা জ্বলছে লাইট-ফ্যান বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষার্থী আজমুল হো‌সে‌নের মৃত‌্যুর ঘটনায় সার্ক মানবা‌ধিকার ফাউন্ডেশনের উদ্বেগ দূর্গা পূজার আগে রাস্তার দখলদার মুক্ত করার আহ্বান ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মনের যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ অসহায় মুখ ও বধির শিশুদের মাঝে মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ

লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য এর উদ্যোগে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরির বিএনপি’র ৪৭ নেতাকর্মী ওমরাহ যাচ্ছেন

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
  • 2 সময় দেখুন

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধি।। নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪৭ নেতাকর্মী ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন।

বিএনপি নেতা ও নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে তারা ওমরাহ পালন করবেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ৪৭ সদস্যের কাফেলাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে। ওমরাহ শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এ বিষয়ে লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মোঃ হায়দার আলী বলেন, এমপি মহোদয়ের নিজস্ব অর্থায়নে উনার নির্বাচনী এলাকা নেত্রকোণা-৪ এর মোহনগঞ্জ উপজেলার ১৮ জন, মদন উপজেলার ১৭ জন, খালিয়াজুরী উপজেলার ১১ জন এবং আমি সহ মোট ৪৭ জনকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন। তবে এমপি মহোদয় এই কাফেলার সঙ্গে ওমরাহ পালন করতে যাচ্ছেন না।

কাফেলায় মদন উপজেলা ও পৌর সভায় যারা যাচ্ছেন:উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, পৌর সভাপতি কামরুজ্জামান চন্দন, সহ-সভাপতি আবু তাহের আজাদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি টুটন, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সেকুল,

উপজেলা বিএনপি উপদেষ্টা মির্জা রমজান আলী মাস্টার, সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক ছাত্রদল সভাপতি এস এইচ পিপুল, ছাত্রদল সভাপতি শামীম হাসান, পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর যুবদল সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সদস্য সচিব, শেখ বদরুজ্জামান মানিক ও সাবেক উলামা দল সভাপতি মুফতি আব্দুর রব।

এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসাইন কাফেলায় রয়েছেন।খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, এমপি মহোদয় এতজন লোক নিয়ে ওমরাহ করতে যাওয়ার উদ্যোগ নিয়ে একজন মহৎ ব্যক্তির পরিচয় দিয়েছেন।

আমাদের ভাগ্য অত্যন্ত ভালো যে উনার মতো একজন এমপি পেয়েছি।মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, নেত্রকোণা-৪ আসনের এমপি জননেতা লুৎফুজ্জামান বাবর আমাদের ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন। এজন্য মদন উপজেলা বিএনপির পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানাই। উনার সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনা করি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর