| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 23, 2026, 8:47 pm
শিরোনাম :
“নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষন” গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ: দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ঢাকা-খুলনা মহাসড়কে রক্তক্ষরণ: কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ, চালকদের বেপরোয়া গতিতে মহাসড়কে আতঙ্ক বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু নেত্রকোনার মদন ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজার মানুষ হেদায়েত তুর্কীর ‘বেগম পাড়া’ দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ দিঘলিয়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত  মাঠ কাঁপানো ক্রিকেটার থেকে ঢালিউড ও ছোটপর্দার জনপ্রিয় মুখ: হেদায়েত উল্লাহ তুর্কীর রঙিন পথচলা নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য এর উদ্যোগে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরির বিএনপি’র ৪৭ নেতাকর্মী ওমরাহ যাচ্ছেন

বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • 24 সময় দেখুন

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি। গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২৩ অক্টোবর বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকাগামী ‘ওয়েলকাম পরিবহন’ (ঢাকা মেট্রো ব-১২-৪০৭৯)-এর সাথে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী একটি অজ্ঞাত কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মহাসড়ক দিয়ে হেঁটে যাওয়া পথচারী আকরাম বিশ্বাস দুই গাড়ির চাপায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও কন্টেইনারের সংঘর্ষের সময় পথচারী নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর