| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 23, 2026, 10:24 pm
শিরোনাম :
“নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষন” গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ: দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ঢাকা-খুলনা মহাসড়কে রক্তক্ষরণ: কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ, চালকদের বেপরোয়া গতিতে মহাসড়কে আতঙ্ক বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু নেত্রকোনার মদন ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজার মানুষ হেদায়েত তুর্কীর ‘বেগম পাড়া’ দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ দিঘলিয়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত  মাঠ কাঁপানো ক্রিকেটার থেকে ঢালিউড ও ছোটপর্দার জনপ্রিয় মুখ: হেদায়েত উল্লাহ তুর্কীর রঙিন পথচলা নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য এর উদ্যোগে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরির বিএনপি’র ৪৭ নেতাকর্মী ওমরাহ যাচ্ছেন

গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ: দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • 3 সময় দেখুন

লুৎফর সিকদার, গোপালগঞ্জ।। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গোবিপ্রবি শাখা।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নবীনদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনের বহুমুখী গুরুত্ব তুলে ধরে বলেন, উচ্চশিক্ষার এই প্রাঙ্গণ কেবল একাডেমিক ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি নেতৃত্বগুণ অর্জন, সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং দেশপ্রেমের বিকাশের উপযুক্ত জায়গা। নবীনদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান অতিথিরা।

ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি শাখার নেতাকর্মী, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও নবীনদের অংশগ্রহণে আনন্দঘন এ আয়োজনে মতবিনিময়ের পাশাপাশি নানা কর্মসূচির মাধ্যমে নতুনদের বরণ করে নেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর