| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 23, 2026, 9:34 pm
শিরোনাম :
“নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষন” গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ: দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ঢাকা-খুলনা মহাসড়কে রক্তক্ষরণ: কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ, চালকদের বেপরোয়া গতিতে মহাসড়কে আতঙ্ক বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু নেত্রকোনার মদন ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজার মানুষ হেদায়েত তুর্কীর ‘বেগম পাড়া’ দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ দিঘলিয়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত  মাঠ কাঁপানো ক্রিকেটার থেকে ঢালিউড ও ছোটপর্দার জনপ্রিয় মুখ: হেদায়েত উল্লাহ তুর্কীর রঙিন পথচলা নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য এর উদ্যোগে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরির বিএনপি’র ৪৭ নেতাকর্মী ওমরাহ যাচ্ছেন

হেদায়েত তুর্কীর ‘বেগম পাড়া’ দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • 26 সময় দেখুন

মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার।।ছোট পর্দা থেকে শুরু করে মিউজিক ভিডিও ও মেগা ধারাবাহিক—মিডিয়া অঙ্গনে বহুমুখী মেধার স্বাক্ষর রেখে চলেছেন সময়ের এক উদীয়মান শিল্পী ও কলাকুশলী শাহীন আহমেদ রাজ। সাম্প্রতিক সময়ে একক ও ধারাবাহিক নাটকে অভিনয়ের পাশাপাশি সহকারী পরিচালনার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করছেন তিনি।

সম্প্রতি লাবণ্য মিডিয়া হাউসের প্রযোজনায় নির্মিত জনপ্রিয় নাট্য নির্মাতা হেদায়েত তুর্কীর রচনা ও পরিচালনায় বহুল আলোচিত মেগা ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’র সহকারী পরিচালক হিসেবে কাজ শেষ করেছেন শাহীন আহমেদ রাজ। দৃশ্যধারণের প্রথম লটের কাজ ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। চ্যানেল সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে দেশের একটি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে নাটকটি আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু হতে যাচ্ছে।

সহকারী পরিচালনার পাশাপাশি অভিনয় ও কাজের ক্ষেত্রে নিজের প্রতিভার জোর প্রমাণ দিয়েছেন রাজ। ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’ ছাড়াও শর্টফিল্ম ‘গতরের লোভ’ ও ‘মানুষ মানুষের জন্য’-তে তার কাজ প্রশংসিত হয়েছে। এছাড়া ম্যাগাজিন অনুষ্ঠান, মুভি বাংলা টেলিভিশনের ‘ভিন্ন চাকার রং’, এটিএন বাংলার জনপ্রিয় ‘কমেডি আওয়ার’ এবং দেশ টিভির ঈদ বিশেষ অনুষ্ঠান ‘ক,খ,গ’-তে তার উপস্থিতি নজর কেড়েছে।
সঙ্গীত ভুবনেও রয়েছে তার পদচারণা।

সিডি ভিশনের ব্যানারে মুক্তি পাওয়া জনপ্রিয় মিউজিক ভিডিও ‘তোরে ছাড়া’ এবং কালার ড্রিম প্রোডাকশনের ব্যানারে নির্মিত দুটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। এর আগে একুশে টেলিভিশনের বহুল আলোচিত নাটক ‘প্রণয় যমুনা’-তেও সহকারী পরিচালক হিসেবে সফলতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে শাহীন আহমেদ রাজের।

নাটক ও ছোট পর্দার পাট চুকিয়ে এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই গুণী শিল্পীর। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে, অর্থাৎ আগামী ডিসেম্বর মাস থেকেই তিনি নাম লেখাতে যাচ্ছেন চলচ্চিত্রে। ছোট পর্দা থেকে রূপালী পর্দার এই নতুন পথচলাকে ঘিরে এখন মিডিয়া পাড়ায় শাহীন আহমেদ রাজকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর