| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 23, 2026, 8:48 pm
শিরোনাম :
“নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষন” গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ: দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ঢাকা-খুলনা মহাসড়কে রক্তক্ষরণ: কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ, চালকদের বেপরোয়া গতিতে মহাসড়কে আতঙ্ক বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু নেত্রকোনার মদন ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজার মানুষ হেদায়েত তুর্কীর ‘বেগম পাড়া’ দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ দিঘলিয়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত  মাঠ কাঁপানো ক্রিকেটার থেকে ঢালিউড ও ছোটপর্দার জনপ্রিয় মুখ: হেদায়েত উল্লাহ তুর্কীর রঙিন পথচলা নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য এর উদ্যোগে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরির বিএনপি’র ৪৭ নেতাকর্মী ওমরাহ যাচ্ছেন

বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষার্থী আজমুল হো‌সে‌নের মৃত‌্যুর ঘটনায় সার্ক মানবা‌ধিকার ফাউন্ডেশনের উদ্বেগ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
  • 15 সময় দেখুন

প্রেস বিজ্ঞপ্তি: খুলনা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের পার্শ্ববর্তী হল রো‌ডে মে‌সে বেসরকা‌রি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী আজমুল হো‌সে‌নের মৃত‌্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ ক‌রে‌ছেন সার্ক মানবা‌ধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর ক‌মি‌টির সভাপ‌তি গাজী আলাউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক সরদার আবু তা‌হের।

এক বিবৃ‌তি‌তে সংগঠ‌নের নেতৃবৃন্দ ব‌লেন, এঘটনার সা‌থে যারাই জ‌ড়িত থাকুক না কেন নির‌পেক্ষ তদ‌ন্তের মাধ‌্যমে তা‌দের চি‌হ্নিত ক‌রে অবশ‌্যই আইনের আওতায় আন‌তে হবে।

মানবা‌ধিকার নেতৃবৃন্দ আশা প্রকাশ ক‌রে ব‌লেন, দায়ী ব‌্যক্তি‌দের শা‌স্তি নি‌শ্চিত হ‌লে সন্তানহারা বাবা-মা বা তা‌দের প‌রিবা‌রের সদস‌্যরা কিছুটা হলেও স্ব‌স্তি পা‌বেন এবং এটা আইনের শাস‌নের জন‌্য অপ‌রিহার্য।

নেতৃবৃন্দ বলেন, একজন শিক্ষার্থীকে বিচার বহির্ভূতভা‌বে হত্যা কোন অবস্থায় সমর্থনযোগ্য নয়। অপরাধ নিয়ন্ত্রণে অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন কিংবা মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম আরও গ‌তিশীল করা প্রয়োজন, যা‌তে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠতে না পা‌রে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ নিরস‌নে এটা এখন খুবই জরু‌রি।

শিক্ষার্থী মৃত‌্যুর ঘটনায় কোন নিরপরাধ ব‌্যক্তি যা‌তে হয়রানীর শিকার না হয় সে ব‌্যাপা‌রে সতর্ক থাকার জন‌্য আইন শৃঙ্খলা বা‌হিনীর সদস‌্যদের প্রতি আহবান জানা‌নো হ‌য়ে‌ছে বিবৃ‌তি‌তে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর