| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 13, 2026, 4:10 pm
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ নেত্রকোণায় আবু আব্বাস ডিগ্রি কলেজের ছাত্রদল নেতার বিরুদ্ধে ভর্তি হওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
  • 417 সময় দেখুন

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।

পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাব, দিঘলিয়া, খুলনার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে।

১২ রমজান ১৪৪৭ হিজরি, ২ মার্চ ২০২৬ রোজ সোমবার বিকেলে অনুষ্ঠিত মাহফিলে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং সুধীজন অংশগ্রহণ করেন মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এইচএম আলাউদ্দিন,খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডাক্তার সৈয়দ আবুল কাশেম, দক্ষিণাঞ্চল প্রতিদিনের বার্তা সম্পাদক মোঃ মিলন হোসেন,দৈনিক তথ্যর স্টাফ রিপোর্টার শেখ রবিউল ইসলাম রাজিব, জাপার সদস্য সচিব মোস্তাফিজুল ইসলাম লাভলু,

উপজেলা জামাতের সাধারণ সম্পাদক মুশফিকুর রহিম,সিবিবির দিঘলিয়া উপজেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন,
উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, অর্থ সম্পাদক সৌমিত্র দত্ত, সহ-সভাপতি অধ্যাপক ইব্রাহিম হোসেন, যুগ্ম সম্পাদক আবিদ আজাদ, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, তথ্য বিষয়ক সম্পাদক সোহাগ বিশ্বাস, প্রচার সম্পাদক জাহিদ হাসান, সদস্য মোহাম্মদ মহসিন হোসেন, মোহাম্মদ কুদ্দুস মোল্লা প্রমুখ।

এ সময় দেশ ও জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সদস্য মাওলানা ইকবাল হোসেন।ইফতার পূর্ব মুহূর্তে ধর্মীয় আলোচনা শেষে সকলের মাঝে ইফতার সামগ্রী পরিবেশন করা হয়। ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর