
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি থানার অন্তর্গত উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে স্রোতের পোল এলাকায় একটি বেওয়ারিশ লাশ উদ্ধার করে স্হানীয় মানুষ।
তবে এই খুনের ঘটনায় কে বা কারা যুক্ত রয়েছে তা পরিস্কার নয়। তবে এই ঘটনার পর তদন্ত শুরু করেছে উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার।এই ঘটনার পর উস্তি থানা ও মগরাহাট থানার সার্কেল অফিসার সাহাবুদ্দিন মন্ডল বলেন যে, এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত এখনো পর্যন্ত পোস্ট নয়। তবে এই খুনটি কতদিন আগে হয়েছে বা কি ভাবে কারবেলার খালের পাড়ে লাশটি পুঁতে রাখা হয়। স্থানীয় মানুষ জন সকালে ঘুম থেকে উঠে খালপাড় দিয়ে যাবার সময় গন্ধ পেয়ে খবর দেয় স্থানীয় লোকজনের।স্হানীয় মানুষ লাশটি উদ্ধার করতে সবধরনের সহযোগিতা করেন।
এই ঘটনার খবর পেয়ে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায়। তবে কি কারণে এই মহিলাকে খুন করা হয়েছে। এবং খুনের ঘটনায় কে জড়িত এবং কারা খুন করেছে এখনো পর্যন্ত অধরা। তবে খুনের আগে তার সঙ্গে পাশবিক নির্যাতন হয়েছে কিনা তা পোস্ট নয়। এই ঘটনার পর ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এবং এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার।
মৃত বেওয়ারিশ লাশের ময়নাতদন্ত সম্পন্ন করতে তাকে ডায়মন্ড হারবার মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে তার উপর পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে কি না এবং তার কোথায় কোথায় অত্যাচার চালিয়েছে। এলাকায় থমথমে এবং উত্তেজনা বিরাজ করছে।