| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 28, 2026, 6:25 pm
শিরোনাম :
বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ দূর্গা পূজা উপলক্ষে, দেড়হাজার বাইক মিছিল নিয়ে পূজা পরিক্রমা বিধায়ক বিকরন নস্করের মদনে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাড়ী বিতরন বারুইপুর পূর্বের আদি গঙ্গার মাটি চুরি কোটি কোটি টাকার বিনিময়ে, অভিযোগের তীর তৃনমূল কংগ্রেসের নেতৃত্বের দিকে

দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
  • 45 সময় দেখুন

দিঘলিয়া খুলনা প্রতিনিধি।। তিনি দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কবিরুল ইসলাম বলেছেন ইসলামী আন্দোলনের কর্মীদের জান ও মাল নিয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। তিনি দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, শহিদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরসহ জামায়াতে ইসলামীর শহিদদের রক্ত স্নাত খুলনায় ইসলামী আন্দোলনের শক্তিশালী দূর্গ গড়ে তুলতে হবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলনের কর্মীদের জান মাল দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে হবে। সকল ওজর আপত্তি ও বাধাকে উপেক্ষা করে জামায়াত মনোনিত প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে।

তিনি সকলকে আগামী ৩১ তারিখে অনুষ্ঠিত ঢাকা-খুলনা লং মার্চে শরিক হওয়ার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।
গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩ টায় স্থানীয় পথেরবাজার এম/এস ট্রেডার্স এর দ্বিতীয় তলার মিলনায়তনে সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোল্লা শফিকুর রহমান।

সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোল্লা শফিকুর রহমানের সভাপতিত্বে ও সেনহাটি ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি এবং বায়তুলমাল সেক্রেটারি মাওলানা কাওসার শেখের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মী সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা অফিস সেক্রেটারী মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শওকত হোসেন।

এ কর্মী সন্মেলনে পবিত্র কুরআনুল কারিম থেকে দারস পেশ করেন সেক্রেটারি ওলামা বিভাগ সেনহাটি ইউনিয়ন শাখা মাওলানা আঃ মান্নান। ইসলামী সংগীত পরিবেশন করেন ক্কারী শাহাদাত হুসাইন বায়তুলমাল সেক্রেটারি ওলামা বিভাগ সেনহাটি ইউনিয়ন শাখা। কর্মী সন্মেলনে সেনহাটি ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী হিসেবে সালাম বিনিময় করেন ১ নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী মোঃ সাকিবুর রহমান, ২ নং ওয়ার্ডে মোঃ আহাদ মোল্লা, ৩ নং ওয়ার্ডে মোঃ জুম্মান শেখ, ৬ নং ওয়ার্ডে শহিদুল ইসলাম মানিক, ৭ নং ওয়ার্ডে এম এম রকিব উদ্দিন, ৮ নং ওয়ার্ডে মোঃ সোলাইমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শেখ রওশন আজাদ।
এ কর্মী সন্মেলনে সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর