| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 14, 2026, 4:43 pm
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ নেত্রকোণায় আবু আব্বাস ডিগ্রি কলেজের ছাত্রদল নেতার বিরুদ্ধে ভর্তি হওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: “হয় মাদক ব্যবসায়ী থাকবে, নয় আমরা থাকবো”

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, এপ্রিল ৮, ২০২৬
  • 315 সময় দেখুন

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি: মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) জোরালো হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, “এই এলাকায় মাদকের কোনো স্থান নেই। হয় মাদক ব্যবসায়ী থাকবে, নয় আমরা থাকবো।”

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি বাজারে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওসি তার বক্তব্যে বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের ভয়াবহ ছোবলে বিপথগামী হচ্ছে, যা একটি জাতির ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি। তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, “আপনারা যদি তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা দ্রুত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে পারবো। মাদকের বিরুদ্ধে এই লড়াই শুধু পুলিশের একার নয়, এটি পুরো সমাজের।”

সমাবেশে উপস্থিত বক্তারা মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর