| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 14, 2026, 4:43 pm
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ নেত্রকোণায় আবু আব্বাস ডিগ্রি কলেজের ছাত্রদল নেতার বিরুদ্ধে ভর্তি হওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

দিঘলিয়ার গাজীরহাটে ধানের শীষের বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
  • 492 সময় দেখুন

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।।খুলনা-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলালের সমর্থনে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ আসর গাজীরহাট ইউনিয়নের আমবাড়িয়া এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়কসহ ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ প্রচার মিছিল। মিছিলে নেতৃত্ব দেন গাজীরহাট ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা।মিছিলে হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে ধানের শীষের সমর্থনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ওয়াহিদুজ্জামান রানা, দিঘলিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা বেলাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মুকিত আলী, সাধারণ সম্পাদক বাদশা গাজী, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম জাকির, যুবদল নেতা মিল্লাত বকতিয়ার, ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল আলম সানি, সবুজ মোল্লা, মেজবাহ গাজী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নবাব মোল্লা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্রনেতা রিয়াজুল, রিফাজুল, দিদার গাজী ও রমজান মোল্লা। এছাড়াও কৃষক দলের সভাপতি হুমায়ুন খান ও সাধারণ সম্পাদক মহসিন শেখ, শ্রমিক দলের সভাপতি কুদ্দুস শেখ ও সাধারণ সম্পাদক মিশার মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিকদার ও সাধারণ সম্পাদক আশরাফুল শেখ উপস্থিত ছিলেন।

এছাড়া গাজীরহাট ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।
নেতারা বক্তব্যে বলেন, ধানের শীষই জনগণের আশা-ভরসার প্রতীক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর