| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 31, 2026, 2:48 pm
শিরোনাম :
গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে

গোয়ালন্দে আওয়ামীলীগ নেতার ছেলের ডিলারশিপ বাতিলের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, জানুয়ারি ৪, ২০২৬
  • 133 সময় দেখুন

মোঃ সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামছু উদ্দিন মন্ডলের ছেলে মাসুদ মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও টাকার বিনিময়ে বিএডিসির ডিলারশিপ হাতিয়ে নেয়া অতিরিক্ত দামে সার বিক্রি এবং অন্যের জমি দখল করে বাজারে দোকান নির্মাণের অভিযোগ করা হয়।

রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে ‘গোয়ালন্দ উপজেলা কৃষকবৃন্দ’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সার কেলেংকারি, অবৈধ ডিলারশিপ বাতিল, দুর্নীতি বন্ধ, কৃষক রক্ষা ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ও প্লাকার্ড নিয়ে কৃষকরা অংশ নেন।

এতে বক্তব্য রাখেন উজানচর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মৃধা, উজানচর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান খান ফেলু, কৃষক কালাচাঁদ বেপারি প্রমূখ।

বক্তারা বলেন, মাসুদ মন্ডলের বিরুদ্ধে ইতিপূর্বে উর্ধ্বতন পর্যায়ে বিভিন্ন অভিযোগ দেয়ার পরও সে কিভাবে সারের ডিলারশিপ পায়, তা আমরা জানতে চাই। সেইসাথে মাসুদ মন্ডল সহ আওয়ামী লীগ আমলে দেয়া সকল ডিলারশীপ বাতিল চাই।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, এর আগে দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা কৃষি অফিস তদন্ত করে মাসুদ মন্ডলের বিরুদ্ধে অনিয়মের কোনো প্রমাণ পায়নি। সে জন্য তার ডিলারশিপ বহাল রয়েছে।
এছাড়া তিনদিন আগে আমি নতুন করে একটি অভিযোগ পেয়েছি। সেটা ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত মাসুদ মন্ডল দাবি করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বাড়তি দামে সার বিক্রি করেন না। কারো জায়গাও দখল করেন নি। নিয়ম মেনে ২০১৮ সালে বিএডিসির ডিলারশীপের জন্য আবেদন করি। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর তার অনুমোদন লাভ করি। কিন্তু কতিপয় লোকের মিথ্যা অভিযোগের কারণে তার নামে সারের বরাদ্দ বন্ধ রাখা হয়েছে। আমি সম্পূর্ণ নিয়ম মেনে ব্যবসা করছি। প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর