| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২২শে সফর, ১৪৪৮ হিজরি August 5, 2026, 1:15 pm
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

গোয়ালন্দে আওয়ামীলীগ নেতার ছেলের ডিলারশিপ বাতিলের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, জানুয়ারি ৪, ২০২৬
  • 98 সময় দেখুন

মোঃ সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামছু উদ্দিন মন্ডলের ছেলে মাসুদ মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও টাকার বিনিময়ে বিএডিসির ডিলারশিপ হাতিয়ে নেয়া অতিরিক্ত দামে সার বিক্রি এবং অন্যের জমি দখল করে বাজারে দোকান নির্মাণের অভিযোগ করা হয়।

রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে ‘গোয়ালন্দ উপজেলা কৃষকবৃন্দ’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সার কেলেংকারি, অবৈধ ডিলারশিপ বাতিল, দুর্নীতি বন্ধ, কৃষক রক্ষা ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ও প্লাকার্ড নিয়ে কৃষকরা অংশ নেন।

এতে বক্তব্য রাখেন উজানচর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মৃধা, উজানচর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান খান ফেলু, কৃষক কালাচাঁদ বেপারি প্রমূখ।

বক্তারা বলেন, মাসুদ মন্ডলের বিরুদ্ধে ইতিপূর্বে উর্ধ্বতন পর্যায়ে বিভিন্ন অভিযোগ দেয়ার পরও সে কিভাবে সারের ডিলারশিপ পায়, তা আমরা জানতে চাই। সেইসাথে মাসুদ মন্ডল সহ আওয়ামী লীগ আমলে দেয়া সকল ডিলারশীপ বাতিল চাই।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, এর আগে দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা কৃষি অফিস তদন্ত করে মাসুদ মন্ডলের বিরুদ্ধে অনিয়মের কোনো প্রমাণ পায়নি। সে জন্য তার ডিলারশিপ বহাল রয়েছে।
এছাড়া তিনদিন আগে আমি নতুন করে একটি অভিযোগ পেয়েছি। সেটা ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত মাসুদ মন্ডল দাবি করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বাড়তি দামে সার বিক্রি করেন না। কারো জায়গাও দখল করেন নি। নিয়ম মেনে ২০১৮ সালে বিএডিসির ডিলারশীপের জন্য আবেদন করি। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর তার অনুমোদন লাভ করি। কিন্তু কতিপয় লোকের মিথ্যা অভিযোগের কারণে তার নামে সারের বরাদ্দ বন্ধ রাখা হয়েছে। আমি সম্পূর্ণ নিয়ম মেনে ব্যবসা করছি। প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর