
গভীর সুন্দর বন বিভাগের গোসবা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আজ সকালে পশ্চিম বাংলা বিধান সভার সদস্য ও বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চল গোসবা বিধান সভার সদস্য ও বিজেপি নেতা শ্রী বিকরন নস্করের নেতৃত্বে একটি বিশাল বাইক মিছিল বের হয়।এই মহা মিছিলে প্রায় দেড় হাজার বাইক ভাগ নেয়। সেই সঙ্গে কয়েক হাজার মানুষ সামিল হন।
এই বাইক মিছিল টি গোসবা র ঝড় খালি হতে সরবেড়িয়া হয়ে প্রায় কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ও পরিক্রমা করে।এই মহা মিছিলে প্রায় কয়েক হাজার মানুষের সাথে মহিলাদের উপস্থিতি, চোখে পড়ার মতো। আগামী কাল দূর্গা পূজার দশমী ও বিজয় দশমীর ভাসান শুরু হবে। ঠিক তার আগে এই দূর্গা মাতার দর্শন করতে বিশাল বাইক মিছিল বের করে গোসবার বিধায়ক শ্রী বিকরন নস্কর। আজকের এই মিছিলে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ সাথে যুক্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসবা ও বাসন্তী এলাকার বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গ দলের নেতৃবৃন্দ।
আজকের এই বিজয় পরিক্রমায় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা বিধান সভার সদস্য ও গোসবার বিধায়ক শ্রী বিকরন নস্কর এবং বিশ্ব হিন্দু পরিষদের নেতা শ্রী মানস সর্দার ও জয়নগর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির নেতা শ্রী সরূপ নস্কর এবং গোসবা বিধান সভার বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ শ্রী প্রতাপ হাজরা, শ্রী জয়দেব মন্ডল এবং শ্রী সন্দীপ মিদ্দে সহ অন্যান্য বিজেপি র ও বিশ্ব হিন্দু পরিষদের নেতা ও কর্মীরা।