| ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 24, 2026, 12:16 am
শিরোনাম :
দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে ওয়ার্ক অর্ডার ছাড়াই টোল আদায়ের অভিযোগ যশোরে বহুমুখী নারী প্রতারক ফাতিমা ও তার গ্যাং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফের বেপরোয়া খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬ সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ না প্রেমিকের সাথে পলায়ন? অভিযোগপত্র ও পরিবারের বক্তব্যে রহস্যের ঘনঘটা যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড যশোর পুলিশ লাইন কদমতলার মেস থেকে ইব্রাহিম খলিল রিপনের লাশ উদ্ধার র‍্যাব-৬ যশোর থেকে ২১১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে

২০০৬সালে লগি-বৈঠার তান্ডবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে-মুন্সী মিজানুর রহমান 

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা
  • আপডেটের সময়: মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
  • 315 সময় দেখুন

লগি-বৈঠার তান্ডবে যারা শহীদের রক্তে  ঢাকার রাজপথ রঞ্জিত করেছিল তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 

২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসীবাদী সরকারের লগি-বৈঠার তান্ডব দিবস উপলক্ষে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য, খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান একথা বলেন। 

গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর ) বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে ও দিঘলিয়া উপজেলার জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, দিঘলিয়া সদর ইউনিয়নের আমির মাওলানা দেলোয়ার হোসেন, বারাকপুর ইউনিয়ন আমির মোঃ শওকত মোড়ল, সেনহাটি  ইউনিয়ন আমির মোল্লা শফিকুর রহমান, গাজিরহাট ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল কাদের, শ্রমিক কল্যাণ উপজেলা সহ-সভাপতি মোল্লা খলিলুর রহমান ও আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবিতে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হতে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার মোড়ে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি বলেন ইতিহাসের এক কলঙ্কময় দিন। এই দিনে বাংলাদেশের রাজপথ লগি-বৈঠার আক্রমণে রক্তে রঞ্জিত হয়েছিল। ঝরে  ছিল অসংখ্য প্রাণ। কিন্তু আজ পর্যন্ত এই ঘটনার আসামিদেরকে গ্রেপ্তার করা হয়নি ও বিচারের সম্মুখীন করা হয়নি যা ৫ই আগস্ট পরবর্তী সময়ের জন্য বাঙালি জাতির জন্য একটি লজ্জার। তাই আমরা আজ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে ২৮ শে অক্টোবরের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের সম্মুখীন করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর