| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে সফর, ১৪৪৮ হিজরি August 4, 2026, 1:02 pm
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন/ বৈধ ঘোষনা ০৫–বাতিল ঘোষনা ০৫

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, জানুয়ারি ৪, ২০২৬
  • 231 সময় দেখুন

হুমায়ুন কবির।নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জেলা রিটার্নিং অফিসার কার্যালয়।

আজ (০৪ জানুয়ারি ২৬) রবিবার যাচাই-বাছাই কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। এর আগে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক যাচাই বাছাই শেষে ৫ জনের মনোনয়ন বৈধ এবং অন্য ৫ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন:-

১/ ইয়াসের খান চৌধুরী — বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
২/ আনোয়ারুল ইসলাম চান — বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)
৩/ লুৎফুর বারী হামীম — গণফোরাম
৪/ সাইদুর রহমান — ইসলামী আন্দোলন বাংলাদেশ
৫/ হাসমত মাহমুদ তারিক — জাতীয় পার্টি

অন্যদিকে বাতিল ঘোষিত প্রার্থীরা হলেন:-

১/ হাসিনা খান চৌধুরী — ভোটার তালিকার অসংগতি,
২/ মামুন বিন আব্দুল মান্নান — ভোটার তালিকার অসংগতি,
৩/ ডা. এ. আর. খান — ঋণখেলাপি হওয়ায়,
৪/ পিন্টু চন্দ্র বিশ্ব শর্মা — ভোটার তালিকার অসংগতি,
৫/ শামছুল ইসলাম — ঋণখেলাপি হওয়ার কারণ উল্লেখ করা হয়।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান অনুসারে মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। যেসব প্রার্থীর কাগজপত্রে অসংগতি কিংবা আইনি বাধা পাওয়া গেছে, তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এদিকে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের মধ্যে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী দিনে মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর