| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 31, 2026, 5:02 pm
শিরোনাম :
গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে

সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬
  • 187 সময় দেখুন

এস.এম.শামীম,খুলনা

চট্টগ্রাম, ২০ জানুয়ারি ২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।টহল কার্যক্রমে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট গতকাল সোমবার (১৯-০১-২০২৬) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ আলীখালী এলাকায় অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রফিক ওরুফে বরমাইয়া রফিককে আটক করে।গোপন সংবাদের মাধ্যমে টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট মাদক পাচারের তথ্য জানতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত আভিযানিক দল আলীখালী এলাকার জামাই বাজার সংলগ্ন এলাকায় কৌশলগতভাবে ওত পেতে থাকে। এসময় কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রফিক ওরুফে বরমাইয়া রফিক সিএনজি যোগে উক্ত এলাকায় আগমন করলে তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে সিএনজিটি তল্লাশি করে কোনো মাদকদ্রব্য পাওয়া না – গেলেও জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদকের চালানটি তার দুইজন সহযোগীর মাধ্যমে চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন একটি মাটির স্তুপের নিচে পুঁতে রাখা হয়েছে।

উক্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর আভিযানিক দলটি তাৎক্ষণিক চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে মাটির স্তুপের নিচে পুতে রাখা একটি ব্যাগ হতে ৫০ হাজার পিস ইয়াবা এবং ০১ টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অভিযান শেষে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। থানা সূত্রে জানা যায়, আটকৃত মাদক কারবারির বিরূদ্ধে টেকনাফ থানায় মাদক পাচারের একাধিক অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে ০৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য নিয়োজিত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর