| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 30, 2026, 5:53 am
শিরোনাম :
গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘যুবদূত’ পরিবার

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫
  • 212 সময় দেখুন

আবু রায়হান, মণিরামপুর প্রতিনিধিঃ শীতের শুরুতেই মনিরামপুরের দুর্গাপুর দিঘিরপাড় এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুবদূত পরিবার’। তীব্র শীতের কষ্ট লাঘবে অসহায় শিশুদের হাতে নতুন শীতবস্ত্র তুলে দেয় সংগঠনটি। মানবিক এই উদ্যোগে এলাকায় তৈরি হয়েছে ইতিবাচক পরিবেশ ও প্রশংসার স্রোত।

স্থানীয়রা জানান, শীতের সময় গ্রামের দরিদ্র পরিবারগুলোর শিশুদের কষ্ট বেশি নজরে আসে। অনেকেই শীতবস্ত্র কিনতে না পারায় সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন। ঠিক এমন সময়ে যুবদূত পরিবারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ তাদের জন্য আশীর্বাদস্বরূপ হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ বলেন; একটি শিশুও যাতে শীতে কষ্ট না পায়, এটাই আমাদের মূল লক্ষ্য।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে যুবদূত পরিবারের সাধারণ সম্পাদক কাজী শরিফ মাহমুদ বলেন, আমরা সংগঠনটির নিবন্ধনের জন্য ইতোমধ্যে সমাজসেবা দপ্তরে আবেদন করেছি, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। নিবন্ধন পেলে আমরা আইনগত নিরাপত্তা পাবো এবং একটি শ্রেণির মানুষের কটূক্তি থেকেও মুক্ত থাকতে পারবো। বৈধতা ছাড়া বর্তমানে সমাজের অসহায় মানুষদের নিয়ে কাজ করা বেশ কঠিন ও জটিল। তবুও আমরা আশাবাদী খুব দ্রুত দপ্তর থেকে সু-খবর পাবো।

তিনি আরও বলেন, আমরা সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করছি, তারা যেন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান। যদি কেউ আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আমরা তাদের একসঙ্গে নিয়ে মাঠে কাজ করবো। এখানে সরাসরি আর্থিক লেনদেনের প্রয়োজন নেই; আপনারা বস্ত্র বা খাবার দিন, আমরা নিজ হাতে তা পৌঁছে দেবো।

কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি তাসলিমা আলম পাখি, সাধারণ সম্পাদক কাজী শরীফ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক সাদিউজ্জামান মুনিম, সদস্য রিয়াজ উদ্দিন, রাফি, মেঘা, হাবিব, হিজলসহ সংগঠনের আরও অনেকে।

শীতবস্ত্র পেয়ে শিশুদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও আনন্দ। স্থানীয়রা বলেন,
এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিত হলে সমাজের দুর্দশাগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই কমবে।

ইতোমধ্যে যুবদূত পরিবার মনিরামপুরে একটি সক্রিয় ও নির্ভরযোগ্য স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। সামনে আরও বৃহৎ আকারে কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর