| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 31, 2026, 6:54 pm
শিরোনাম :
গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে

সুন্দরগঞ্জে যৌথবাহিনীর নিয়মিত অভিযানে ২০টির বেশি মামলা ও লক্ষাধিক টাকা জরিমানা ।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
  • 566 সময় দেখুন

বিশেষ প্রতিনিধি।গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী গত কয়েক দিনে কঠোর অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহন আটক করা হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাইবান্ধা–সুন্দরগঞ্জ সড়কের চৌরাস্তার মোড়ে যৌথবাহিনীর এ অভিযান পরিচালিত হয়।

সুন্দরগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রায় ২০০টি যানবাহন আটক করা হয় এবং ২০টির বেশি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ছাড়া আনুমানিক লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়।

গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থান পরিবর্তন করে চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে নৌপথেও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। নৌপথে অভিযান পরিচালনার পাশাপাশি সেনাসদস্যরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্গম এলাকার ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এর ফলে জনগণের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধি পেয়েছে এবং অবৈধ যানবাহনের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর