| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে সফর, ১৪৪৮ হিজরি August 3, 2026, 4:08 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

শেরপুরে পাহাড়ের পাদদেশে রঙিন আয়োজন: ঝিনাইগাতীর গজনীতে জমজমাট হাফ ম্যারাথন

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
  • 283 সময় দেখুন

মোঃ মাকসুদুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনীতে অনুষ্ঠিত হয়ে গেল এক জমজমাট হাফ ম্যারাথন। নির্জন ও নিস্তব্ধ গারো পাহাড়ের পাদদেশে শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে আয়োজন করা হয় ‘শেরপুর হাফ ম্যারাথন–২০২৫’।

সেগুন, মেহগনি, জারুল ও গজারি গাছের সারির মাঝ দিয়ে আঁকাবাঁকা কালো পিচঢালা সড়কে অনুষ্ঠিত এই অনন্য দৌড়ে অংশ নেন সব বয়সী দৌড়প্রেমীরা। আবাল-বৃদ্ধ-বনিতা—কেউ বাদ যাননি। পাশাপাশি অংশ নেন প্রতিবন্ধী, দৃষ্টিপ্রতিবন্ধী, বেদে সম্প্রদায়, হরিজন ও তৃতীয় লিঙ্গের সদস্যরাও। পুরুষদের পাশাপাশি নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

শেরপুর রানার্স কমিউনিটির সূত্র জানায়, ঝিনাইগাতীর রাংটিয়া স্কুল মাঠ থেকে দৌড় শুরু হয়ে অংশগ্রহণকারীরা পা রাখেন বনের গভীরতার পথে। চারটি ক্যাটাগরিতে (১ কিমি, ৫ কিমি, ১০ কিমি ও ২১.১ কিমি হাফ ম্যারাথন) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশ-বিদেশ থেকে আগত দৌড়বিদসহ স্থানীয় দৌড়প্রেমীদের মিলিয়ে অন্তত আটশো জন অংশ নেন।

অংশগ্রহণকারীরা আগের রাত থেকেই শেরপুর ও ঝিনাইগাতীর বিভিন্ন হোটেল, সরকারি আবাসন কেন্দ্র ও এনজিও প্রতিষ্ঠানে অবস্থান করেন। কেউ দৌড়ের জন্য, কেউ আবার পাহাড়ি মায়াবি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এসেছিলেন।

রঙিন পোশাকে অংশগ্রহণকারীদের পদচারণায় পুরো বনাঞ্চল যেন উৎসবমুখর হয়ে ওঠে। মানুষের ভিড়, হাসি–আনন্দ, দৌড়ের উদ্দীপনা—সব মিলিয়ে ‘শেরপুর হাফ ম্যারাথন–২০২৫’ পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর