| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৮ই সফর, ১৪৪৮ হিজরি August 1, 2026, 11:22 pm
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

শার্শার বেনাপোলে আব্দুল আলীম এক ব্যক্তি অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোঃ ইমরান হোসেন হৃদয় শার্শা, যশোর, প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
  • 185 সময় দেখুন

যশোরের বেনাপোলে আব্দুল আলীম (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সকালে বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের দক্ষিণপাড়ার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল আলীম সাদিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভবঘুরে জীবনযাপন করতেন। স্থানীয়দের ভাষ্যমতে, প্রায়ই তাকে আশেপাশের এলাকায় ঘুরে বেড়াতে দেখা যেত। কয়েকদিন ধরে তাকে আর দেখা না যাওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে সকালে ডোবায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মানিক কুমার সাহা বলেন, আমরা স্থানীয়দের সংবাদে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। শরীরের বেশিরভাগ অংশ পচে গেছে। ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরও বলেন, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর