
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলা মোড়ে ডায়মন্ড হারবার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আগামী দূর্গা পূজার আগে ঐতিহাসিক ১১৪, নাম্বার জাতীয় সড়ক দখলদার মুক্ত এবং রাস্তার দুই পাশে হকার মুক্ত করার আহ্বান জানিয়েছেন।
এদিন তিনি বলেন যে আমাদের এই জাতীয় সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এবং প্রতিদিন প্রায় লাখ লাখ মানুষের যাতায়াতের জন্য এই রোড ধরতে হয়। এখানে অফিস যাত্রী থেকে শুরু করে ইস্কুল এবং কলেজ ছাত্র ও ছাত্রীদের যাতায়াত করতে হয়।
সেই সঙ্গে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই আমতলা মোড়ে।আমরা সবাই একসাথে এই যানজট মুক্ত এই শহরতলী গড়ার লক্ষ্যে এগিয়ে আসবো। সেই সঙ্গে এই কাজে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি। জেলা পুলিশ সুপার ছাড়া আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক শ্রী অভিষেক কুমার তেওয়ারি আই এ এস, তিনি বলেন আমরা জানি এই আমতলা মোড় দিয়ে যেমন ডায়মন্ড হারবার হয়ে গঙ্গাসাগর মেলা পর্যন্ত প্রতিদিন প্রায় হাজার হাজার গাড়ি যাতায়াত করে তেমনি শিল্প বাণিজ্য কেন্দ্র ফলতা সাতগাছিয়া এবং ডায়মন্ড হারবার কুলপি এবং সাগর পর্যন্ত নিত্যদিনের সঙ্গী লাখ লাখ মানুষ যাতায়াত করে কলকাতা থেকে কলকাতার শহরতলীতে।
এবং অন্যদিকে এই ঐতিহাসিক জাতীয় সড়ক দিয়ে আমতলা হয়ে বারুইপুর যাওয়ার একমাত্র যাতায়াতের পথ। এবং আমতলা হয়ে বাখড়া ও সাতগাছিয়া যাওয়ার রাস্তা রয়েছে এবং এখান থেকে ফলতা যাওয়ার রাস্তা রয়েছে।এই আমতলা মোড়ে প্রতিদিন এতটাই যানযটের সৃষ্টি কারণ হয়ে দাঁড়ায় যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে যায় শতাধিক গাড়ি এবং অ্যাম্বুলেন্স সহ সরকারি এবং বেসরকারি গাড়ি ও ট্রাক।এর ফলে সাধারণ মানুষের ভোগান্তির শিকার হতে হয় প্রতিদিন।
বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে কিছুদিন আগে ডায়মন্ড হারবার লোকসভা র প্রাক্তন বিজেপি প্রার্থী ও বিজেপি নেতা শ্রী অভিজিৎ দাস ববি রাস্তায় নামে। এবং রাস্তার ধারে নালা পরিস্কার করার জন্য সাধারণ মানুষ কে সঙ্গে নিয়ে কাজ শুরু করেন।
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক ও ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন আই পি এস এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী অভিজিৎ মজুমদার ডব্লিউ বি পি এস এবং ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক শ্রী বিজয় কুমার যাদব ডব্লিউ বি পি এস এবং ফলতার বিধায়ক শ্রী দেবাঙ্গশু পান্ডা এবং সাতগাছিয়ার বিধায়ক শ্রী অগ্নিশ্বর নস্কর সহ অন্যান্য প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।