| ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 24, 2026, 12:14 am
শিরোনাম :
দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে ওয়ার্ক অর্ডার ছাড়াই টোল আদায়ের অভিযোগ যশোরে বহুমুখী নারী প্রতারক ফাতিমা ও তার গ্যাং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফের বেপরোয়া খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬ সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ না প্রেমিকের সাথে পলায়ন? অভিযোগপত্র ও পরিবারের বক্তব্যে রহস্যের ঘনঘটা যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড যশোর পুলিশ লাইন কদমতলার মেস থেকে ইব্রাহিম খলিল রিপনের লাশ উদ্ধার র‍্যাব-৬ যশোর থেকে ২১১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে

মোরেলগঞ্জে হিন্দু ধর্মালম্বীদের বিএনপিতে যোগদান

মোরেলগঞ্জ (বাগেরহাট)  প্রতিনিধি।
  • আপডেটের সময়: সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
  • 129 সময় দেখুন

বাগেরহাটের কচুয়ায় বিএনপিতে যোগ দিয়েছেন ২ শতাধিক  সনাতন ধর্মাবলম্বী। রোববার  (২৬ অক্টোবর ) বিকেলে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার সংলগ্ন  জেলা বিএনপি নেতা (বাগেরহাট -৩) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপনের কচুয়ার বাড়িতে  তারা  আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এদের মধ্যে স্থানীয় পূজা উদযাপন কমিটিসহ হিন্দু নেতারা রয়েছেন। তারা পেশায় ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশায় জড়িত। এ সময় কাজী শিপন  বিএনপিতে যোগদান করা হিন্দু সম্প্রদায়ের লোকদের  ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এ সময় জেলা বিএনপির এ নেতা বলেন ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা দখল করতে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে। সনাতনী মানুষের ওপর হামলা করিয়ে বিরোধী দল দমন করেছে।

তিনি বলেন, আজ হিন্দু সম্প্রদায়ের লোকদের দলে দলে বিএনপিতে যোগদান প্রমাণ করে দেয়, বিএনপি সব সময় হিন্দুদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এ সময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হিন্দু সম্প্রদায়সহ সব শ্রেণির মানুষের প্রতি আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর