| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 18, 2026, 7:44 am
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

শার্শার বসতপুরে পরকীয়ার জেরে যুবক হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, মে ৯, ২০২৬
  • 305 সময় দেখুন

তরিকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি।

যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে পরকীয়া সম্পর্কের জেরে ইকরামুল নামে এক যুবককে হত্যা করা হয়। হত্যার পর নিহতের লাশ গোপনে বাড়ির মাটির নিচে পুঁতে রাখা হয়ে ছিলো।

শনিবার( ৯মে ২০২৬) বিকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত এক দম্পতিকে আটক করেছে।

সূত্রে জানা যায়, বসতপুর গ্রামের এক গৃহবধূর সঙ্গে নিহত ইকরামুলের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে ওই গৃহবধূ ও তার স্বামীর মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগে থাকত। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এলাকাবাসী জানান, হত্যার পর অভিযুক্তরা নিজেদের বাড়ির একটি স্থানে গোপনে লাশ পুঁতে রাখেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা অভিযুক্ত বাড়ির আশপাশে ভিড় জমায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে নির্দিষ্ট একটি স্থান চিহ্নিত করে মাটি খনন করা হলে সেখান থেকে ইকরামুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গৃহবধূ ও তার স্বামীকে আটক করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি মারুফ হোসেন জানান,এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর