| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে সফর, ১৪৪৮ হিজরি August 2, 2026, 2:21 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, মে ১৮, ২০২৬
  • 117 সময় দেখুন

মোঃ ওবাইদুল হক স স্টাফ রিপোর্টার যশোর।।

বাঘারপাড়া উপজেলার রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কনসার্টে গান শুনতে গিয়ে ৬ জন আহত হয়েছেন। একটি মেয়েকে উত্যক্ত করাকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগের জের ধরে গত শনিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, বাঘারপাড়া রায়পুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের জসিম উদ্দিনের পুত্র মো. জাবির হোসেন (২১), টিটো মন্ডলের পুত্র, নিরব হোসেন (১৫), মনিরুল ইসলামের পুত্র জুবায়ের (১৭), সাইমুল ইসলামের পুত্র হযরত আলী (১৭), বিপুল মন্ডলের পুত্র তামিম হোসেন (১৩) এবং হিঙ্গারপাড়া গ্রামের আশরাফুল ইসলামের পুত্র হুজাইফা (১৭)।আহত মো. জাবির হোসেন জানান, গত শনিবার রাতে অপটিলাক্স বিডি কোম্পানির সৌজন্যে রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কনসার্টের আয়োজন করা হয়। রাত সাড়ে ১০টার দিকে তারা সেখানে গান শুনতে গিয়ে নাচানাচি করছিলেন। এ সময় একটি মেয়েকে উত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে নলডাঙ্গা গ্রামের নাইম ও মিরাজের সাথে কথা-কাটাকাটি হয়।পরবর্তীতে বাড়ি ফেরার পথে রায়পুর বাজারে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় রায়পুর বাজারের শাহিন (৪০), মিরাজ (১৮) ও নাঈম (২৮) সহ আরও কয়েকজন অংশ নেন এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে ছুরিকাঘাতে হযরত আলী, জুবায়ের ও নিরব গুরুতর আহত হন। বাকিরা লাঠির আঘাতে আহত হন।ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গভীর রাতে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। লোকসমাজ

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর