| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে সফর, ১৪৪৮ হিজরি August 3, 2026, 3:05 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, মে ১৯, ২০২৬
  • 117 সময় দেখুন

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।

খুলনার দিঘলিয়া উপজেলায় মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে সকালে দিঘলিয়া উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদা সুলতানা এবং দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু।এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ ও সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে জনগণকে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার পাশাপাশি দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

আলোচনা সভায় জানানো হয়, ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান এ ভূমি সেবা সপ্তাহে অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-পর্চা সংগ্রহ, খতিয়ান যাচাইসহ বিভিন্ন ভূমি সেবা প্রদান করা হবে। এছাড়া গণশুনানি, সেমিনার, সচেতনতামূলক আলোচনা ও বিভিন্ন তথ্যসেবা কার্যক্রমও পরিচালিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনগণের হাতের নাগালে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দুর্নীতি ও হয়রানি কমিয়ে সাধারণ মানুষকে দ্রুত সেবা প্রদানই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, সেবার সহজলভ্যতা নিশ্চিত এবং অভিযোগ নিষ্পত্তিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর