| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে সফর, ১৪৪৮ হিজরি August 3, 2026, 3:12 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

যশোর পুলিশ লাইন কদমতলার মেস থেকে ইব্রাহিম খলিল রিপনের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, মে ১৭, ২০২৬
  • 138 সময় দেখুন

মোঃ ওবাইদুল হক স স্টাফ রিপোর্টার যশোর।।

যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার একটি মেস থেকে ইব্রাহিম খলিল রিপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার আনুমানিক দুপুর ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের বিশেষ টিম।নিহত ইব্রাহিম খলিল রিপনের পিতার নাম শফিউল্লাহ। তার বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার মৌসুমি আবাসিক এলাকায়।মেস ম্যানেজারের বরাত দিয়ে প্রাথমিকভাবে জানা গেছে, রিপন যশোর পাসপোর্ট অফিসে চাকরি করতেন। তবে বিশ্বস্ত সূত্রে জানা যায়, ওই নামে যশোর পাসপোর্ট অফিসে কোনো কর্মকর্তা বা কর্মচারীর তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে রহস্য।পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে এসআই দেবাশীষের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে পৌঁছে। পরে মেস মালিক ও উপস্থিত সাংবাদিকদের সামনে ঘরের তালা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে, ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর