| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে সফর, ১৪৪৮ হিজরি August 3, 2026, 3:05 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক মডেল হাসপাতালে রূপান্তরের অঙ্গীকার

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, মে ১০, ২০২৬
  • 210 সময় দেখুন

তরিকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি।

​যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) সকাল ৯টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ।
​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সের রূপকার হিসেবে খ্যাত ডা. এমদাদুল হক। তিনি হাসপাতালের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে বলেন, “শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান অবকাঠামো ও পরিবেশ অনেকটাই জরাজীর্ণ। তবে সঠিক পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই হাসপাতালকে একটি আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তর করা সম্ভব।” এ সময় তিনি হাসপাতাল সংস্কারে কিছু সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন।
​সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, “সরকারের পাশাপাশি এলাকার সামর্থ্যবান ও বিত্তবানদের সহযোগিতায় আমরা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক মডেল হাসপাতাল হিসেবে গড়ে তুলবো। যেখানে সাধারণ মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে।” তিনি হাসপাতালের পরিবেশ রক্ষা এবং সুন্দর পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও আগামী সাত দিনের মধ্যে হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে বিভাগভিত্তিক লিখিত প্রস্তাবনা জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
​উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ, শার্শা উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসান, নায়েবে আমির ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, শার্শা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু ইয়াহিয়াসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​সভা শেষে হাসপাতালের সামগ্রিক পরিবেশ উন্নয়ন এবং আধুনিকায়নের লক্ষ্যে একটি টেকসই কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর