| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে সফর, ১৪৪৮ হিজরি August 4, 2026, 10:19 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে জনস্রোত তৃপ্তিকে ঘিরে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মী ও সাধারণ মানুষ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫
  • 141 সময় দেখুন

মোঃ ইমরান হোসেন শার্শা যশোর প্রতিনিধি

যশোর-১ (শার্শা-বেনাপোল) আসনে কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল ইসলাম তৃপ্তির মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে কান্নায় ভেঙে পড়েছেন তার অনুসারী নেতাকর্মী ও সাধারণ মানুষ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে শার্শা বল্ডফিল্ডে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নারী-পুরুষ, বৃদ্ধসহ হাজারো মানুষ জড়ো হয়ে প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় অনেকেই অশ্রুসজল চোখে তৃপ্তিকে জড়িয়ে ধরেন, আর আবেগ সংবরণ করতে না পেরে তিনিও কান্নায় ভেঙে পড়েন। পরে নেতাকর্মীদের অনুরোধে তিনি মনোনয়নপত্র জমা দেন এবং নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ আসনে গত ৩ নভেম্বর বিএনপির প্রাথমিক মনোনয়ন পান মফিকুল ইসলাম তৃপ্তি। এরপর দেড় মাস ধরে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভা পরিচালনা করেন তিনি। এসব কর্মসূচিতে বিপুল জনসমাগম দেখা যায় এবং কেন্দ্রীয় বিএনপির অফিসিয়াল প্ল্যাটফর্মেও নিয়মিত প্রচারণা প্রচারিত হয়, যা স্থানীয় নেতাকর্মীদের মনে তার চূড়ান্ত প্রার্থী হওয়ার দৃঢ় বিশ্বাস তৈরি করে।
কিন্তু ২৪ ডিসেম্বর হঠাৎ নাটকীয় পরিবর্তনে যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে। এ আসনে চারজন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ছিলেন আরও দুই নেতা শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু। মনোনয়নপত্র জমাদানের শেষদিনে তৃপ্তিসহ অন্যরাও মনোনয়ন দাখিল করেন, ফলে শেষ মুহূর্ত পর্যন্ত পরিবর্তনের আশা জিইয়ে থাকে।


সোমবার বিকেলে তৃপ্তির আগমনের খবর ছড়িয়ে পড়তেই বেনাপোল এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে। অনেকেই আবেগে কান্নায় ভেঙে পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। বক্তব্যে তৃপ্তি সমর্থন চাইলে নেতাকর্মীরা এক কণ্ঠে জানান আমরা আপনার সাথেই আছি, মনোনয়ন পুনর্বিবেচনা চাই।
বিষয়টি জানতে চাইলে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত বলেন, শার্শা-বেনাপোলের মানুষের সঙ্গে তৃপ্তির গভীর আত্মিক সম্পর্ক রয়েছে, তাই তার মনোনয়ন বাতিলে সাধারণ মানুষ ভেঙে পড়েছেন। শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ বলেন, এ আসনে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী তৃপ্তিকে বাদ দেওয়ায় নেতাকর্মীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দলের হাইকমান্ড বিষয়টি পুনর্বিবেচনা করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর