| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 31, 2026, 6:24 pm
শিরোনাম :
গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে

‎মণিরামপুরে ছয় প্রার্থীর হেভিওয়েট তিন,ভোটারদের দ্বারে দ্বারে দুই প্রার্থীর তিন ছেলে!

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
  • 158 সময় দেখুন

ভোটের বাকি ১২দিনঃ
আবু রায়হান, মণিরামপুর প্রতিনিধিঃ আজকের দিন(শুক্রবার) বাদে আর মাত্র ১২ দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। আগামি ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য এ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনের নির্বাচনী মাঠে বর্তমানে প্রচার প্রচারনায় ও জনসমর্থনে ৬ জন প্রার্থীর মধ্য চলতি এ জরিপে ৩ জন হেবিওয়েট হিসাবে ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছে।

বৃহত্তর যশোরের ৬টি আসনের মধ্য প্রচার প্রচারনা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রত্যাশায় মণিরামপুর আসনে দেখা যাচ্ছে এক ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন রাজনৈতিক চিত্র। সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাবা,আর সেই বাবার বিজয় নিশ্চিত করতে অলিগলি, গ্রাম-গঞ্জ ও বাজারে দাপিয়ে বেড়াচ্ছেন দুই এমপি প্রার্থীর তিন ছেলে সন্তান। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা সরাসরি বাবার পক্ষে ভোট প্রার্থনা করছেন।

‎এমন দৃশ্য দেখা গেছে, সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম.ইকবাল হোসেনের কলস প্রতীকের হয়ে দুই ছেলে হাসাইন ইকবাল সানি ও হুসাইন ইকবাল সাদি এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মা.রশীদ আহমেদের ছেলে তালহা বিন রশীদ নিজের পিতার পক্ষে চষে বেড়াচ্ছে নির্বাচনী মাঠ।

‎নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারা গ্রাম, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় ধারাবাহিক গণসংযোগ চালাচ্ছেন। ভোটারদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পাশাপাশি বাবার রাজনৈতিক পরিচয়, আদর্শ ও নির্বাচনী অঙ্গীকার স্পষ্টভাবে তুলে ধরছেন তারা। তরুণ প্রজন্মের এই সক্রিয় অংশগ্রহণে প্রচারণায় যুক্ত করেছে নতুন গতি ও উত্তেজনা।

‎স্থানীয় ভোটাররা বলছেন, প্রার্থীদের সন্তানদের সরাসরি মাঠে নেমে ভোট চাইতে দেখে মানুষের আগ্রহ বহুগুণে বেড়েছে। এতে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে।

‎রাজনৈতিক প্রবীন নেতৃবৃন্দের মতে,পারিবারিক সম্পৃক্ততা নির্বাচনী প্রচারণায় এক ধরনের আবেগী প্রভাব তৈরি করছে, যা ভোটারদের প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‎নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই তীব্রতা বাড়ছে এই তরুণ মুখগুলোর প্রচারণা। বাবার বিজয় নিশ্চিত করতে তারা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া-দাওয়া ভুলে ভোটের মাঠে ব্যস্ত সময় পার করছে। দুই প্রার্থীর তিন ছেলের বাবার জন্য ভোট চাওয়া ও ভোটারদের সাথে কথাবার্তা আচরনে ভোটাররা উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে,বাবার শিক্ষায় সুশিক্ষিত ছেলেরা এই প্রান্তীক পর্যায়ে এসে আমাদের কাছে এসে পাশে বসে কথা বলছে এটাও একটি সভ্যতার অংশ।

‎এদিকে হেভিওয়েট আরেক প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এড গাজী এনামুল হকের কর্মী সমার্থকদের দাড়িপাল্লা প্রতীকের প্রচারনায় মুখরিত নির্বাচনী এলাকা।

তবে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী জয়নাল আবেদীন টিপু,জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের এম এ হালিম,স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মোঃ কামরুজ্জামানের প্রচারনায় সংসদীয় আসনে ভোটের আমেজ বিরাজ করছে।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ত্রিমূখী এ ভোট যুদ্ধে সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে মণিরামপুর থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল অব্যাহত আছে বলে জানিয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ সম্রাট হোসেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর