| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 31, 2026, 6:24 pm
শিরোনাম :
গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে

মণিরামপুরে আচরণ বিধি লঙ্ঘনে ৪ প্রার্থীর ৩০ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
  • 146 সময় দেখুন

মণিরামপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মণিরামপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের অপরাধে বিভিন্ন ধারায় ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে যশোর-৫ আসনের বিভিন্ন প্রার্থীর প্রতিনিধিদের মোট ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেছে বলে জানা গেছে।

‎তথ্যমতে,বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টায় শ্যামকুড় ইউনিয়ন পরিষদের প্রবেশপথে নির্বাচনী প্রচারণার ব্যানার ঝুলিয়ে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ধারা ৭(গ) ভঙ্গের অপরাধে কলস মার্কার স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধিকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা ও গাছে নির্বাচনী প্রচারণা সামগ্রী ঝোলানোর অপরাধে একই ধারায় ধানের শীষ, হাতপাখা এবং লাঙ্গল মার্কার প্রার্থীর প্রতিনিধিকে শ্যামকুড় ও চালুয়াহাটি ইউনিয়নে পরিচালিত ৩টি পৃথক মোবাইল কোর্টে মোট ১৫,০০০ (পনের হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ টিম।
‎এছাড়া একই দিনে শ্যামকুড ইউনিয়নের চিনেটোলা বাজারে নির্বাচনী প্রচারণায় আলোকসজ্জা ব্যবহারে আচরণ বিধিমালা ২০২৫-এর ১৩(গ) ভঙ্গের অপরাধে ধানের শীষের প্রার্থীর প্রতিনিধিকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এ ৫টি অভিযান পরিচালনা করেন মণিরামপুর সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ও যশোর জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাওমীদ হাসান। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন মণিরামপুর থানা এবং অস্থায়ী ক্যাম্পে অবস্থানকারী বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।
‎
‎

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর