
মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব খন্দকার ইসতিয়াক আহমেদ মহোদয়ের বদলি জনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশ নোয়াখালীর পক্ষে শুভেচ্ছা বিনিময় করেন জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, মান্যবর পুলিশ সুপার, নোয়াখালী এবং জনাব ইশরাত শারমিন হিরা, সম্মানিত সভানেত্রী, লেডিস ক্লাব, নোয়াখালীকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব আজমীরা পারভীন, সম্মানিত সভানেত্রী, পুনাক, নোয়াখালী।
দীর্ঘ কর্মকালীন সময়ে জেলা প্রশাসন ও জেলা পুলিশের মধ্যে গড়ে ওঠা আন্তরিক সহযোগিতা, পারস্পরিক সমন্বয়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিবিড় অংশীদারিত্ব নোয়াখালীর প্রশাসনিক কাঠামোকে করেছে আরো শক্তিশালী ও কার্যকর।
পুলিশ সুপার মহোদয় নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত জেলা প্রশাসক, নোয়াখালী মহোদয়ের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালী। জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্ ), নোয়াখালীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।