| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 30, 2026, 10:15 am
শিরোনাম :
গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

ফরিদপুর-১ আসনে মনোনয়ন জমার আজ শেষ দিনে মধুখালীতে বিএনপির প্রার্থীসহ বিভিন্ন প্রার্থীদের মনোনয়ন দাখিল

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫
  • 171 সময় দেখুন

পার্থ রায় মধুখালী উপজেলা প্রতিনিধি

২৯ ডিসেম্বর সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত তফসিল অনুযায়ী বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ের মধ্যে ফরিদপুর-১ সংসদীয় আসনের অন্তর্গত মধুখালী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম মনোনয়ন পত্রের অনুলিপি জমা দিয়েছেন।

একই দিনে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডা. মো. ইলিয়াস মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাশার খান।

এখানে উল্লেখ্য, ফরিদপুর-১ সংসদীয় আসনটি মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা এই তিনটি উপজেলা নিয়ে গঠিত। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা নিজ নিজ উপজেলা থেকে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পান।

মধুখালী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, “নির্বাচনের তফসিল অনুযায়ী আজ ২৯ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আমাদের কার্যালয়ে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিকাল পাঁচটার পর আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর