| ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 24, 2026, 1:06 am
শিরোনাম :
দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে ওয়ার্ক অর্ডার ছাড়াই টোল আদায়ের অভিযোগ যশোরে বহুমুখী নারী প্রতারক ফাতিমা ও তার গ্যাং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফের বেপরোয়া খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬ সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ না প্রেমিকের সাথে পলায়ন? অভিযোগপত্র ও পরিবারের বক্তব্যে রহস্যের ঘনঘটা যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড যশোর পুলিশ লাইন কদমতলার মেস থেকে ইব্রাহিম খলিল রিপনের লাশ উদ্ধার র‍্যাব-৬ যশোর থেকে ২১১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে

নান্দাইল প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক শাহ আলমের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
  • 316 সময় দেখুন

হুমায়ুন কবির নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মরহুম শাহ আলম ভূইঁয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল (১৪ নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

নান্দাইল প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে ক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, নান্দাইল ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইঁয়া, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আমিনুল ইসলাম আনজু, সাংবাদিক আমিনুল ইসলাম বুলবুল, সাংবাদিক ফরিদ মিয়া, আজিজুল হক ও নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হুমায়ুন কবির সহ প্রমুখ।

মরহুম সাংবাদিক শাহ আলম ভূইঁয়ার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, সাংবাদিক শাহ আলম ভূইঁয়া ছিলেন সত্যনিষ্ঠ, নির্ভীক ও সদালাপী একজন মানুষ। তাঁর মৃত্যু নান্দাইলে গণমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সৃষ্টি করেছে।

তাঁরা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইনকিলাব প্রতিনিধি মাওলানা হাবিবুর রহমান। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে নান্দাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর