| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে সফর, ১৪৪৮ হিজরি August 3, 2026, 6:41 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫
  • 290 সময় দেখুন

হুমায়ুন কবির।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সমূর্ত্ত জাহান মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ । আজ (৮ ডিসেম্বর) রোজ সোমবার সকালে কলেজ মাঠে দিনের প্রথম আলো ফুটতেই ছাত্রীদের প্রাণচাঞ্চল্যে জমে ওঠে পুরো প্রাঙ্গণ।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম। তিনি সভাপতির বক্তব্যে বলেন, ছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশে ক্রীড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি খেলাধুলাই একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। তিনি আরও বলেন, কলেজের ছাত্রীদের অংশগ্রহণই প্রমাণ করে নারীর এগিয়ে যাওয়ার পথে ক্রীড়া একটি শক্তিশালী মাধ্যম।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৫৩ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে জামায়াত সমর্থিত এমপি পার্থী ও বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এ কে এম আনোয়ারুল ইসলাম চান। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মেয়েদের আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন। তরুণ প্রজন্মকে সুস্থ-সবল ও নেতৃত্বগুণে দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নান্দাইলের সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, কালের কন্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, নি়ভিয়াঘাটা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক নরুল আমিন প্রমুখ । তারা উভয়েই ছাত্রীদের খেলাধুলায় আরও উৎসাহী হওয়ার পরামর্শ দেন এবং কলেজের উদ্যোগকে সাধুবাদ জানান।

প্রতিযোগিতায় ছাত্রীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দৌড়, দীর্ঘলম্ফ, বল নিক্ষেপ, চেয়ারে বসা, ইভেন্টে ছাত্রীদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে মাঠ। প্রতিটি ইভেন্টে অংশগ্রহণকারী ছাত্রীদের আত্মবিশ্বাস, দলগত কাজ এবং খেলাধুলার প্রতি আগ্রহ উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।

দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন। বিজয়ীদের উচ্ছ্বাসে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে সকল অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর