| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 31, 2026, 5:11 pm
শিরোনাম :
গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে

ধানের শীষ আপনাদের পাশে থাকবে।মির্জা ফখরুল

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
  • 284 সময় দেখুন

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আমরা বরেন্দ্র নিয়ে এসে সেচ পাম্পের ব্যাবস্থা করেছিলাম।স্বাধীনতাবিরোধীদের হাতে ক্ষমতা গেলে দেশ টিকবে না।একাত্তরের পরাজিত শক্তি ও পাকিস্তানি বাহিনীর সহযোগীদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা গেলে দেশের অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ২৪ জানুয়ারি সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ৬ নং ইউনিয়নের ভাতগাঁও ও বোর্ড অফিস বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং একাত্তরে গণহত্যার সহযোগী ছিল, তারা এখন ক্ষমতার স্বপ্ন দেখছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, হিন্দু-মুসলমান সবাই মিলে দেশ গড়তে হবে। জাষ্ঠিভাঙ্গার গণহত্যার কথা মানুষ আজও ভুলে যায়নি।

নিজের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি জানান, ভোটাধিকার আদায়ের আন্দোলনে তাকে ১১ বার জেল খাটতে হয়েছে এবং ১১১টি মামলার মুখোমুখি হতে হয়েছে। দেশ রক্ষায় এবং গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

প্রচারণা চলাকালে তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর