| ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 24, 2026, 1:05 am
শিরোনাম :
দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে ওয়ার্ক অর্ডার ছাড়াই টোল আদায়ের অভিযোগ যশোরে বহুমুখী নারী প্রতারক ফাতিমা ও তার গ্যাং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফের বেপরোয়া খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬ সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ না প্রেমিকের সাথে পলায়ন? অভিযোগপত্র ও পরিবারের বক্তব্যে রহস্যের ঘনঘটা যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড যশোর পুলিশ লাইন কদমতলার মেস থেকে ইব্রাহিম খলিল রিপনের লাশ উদ্ধার র‍্যাব-৬ যশোর থেকে ২১১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে

দৌলতদিয়া মডেল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
  • 278 সময় দেখুন

মোঃ সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ দৌলতদিয়া মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১ ফেব্রুয়ারী রবিবার বিদ্যালয়ের মাঠ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও নরসিংদী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) আমিনুল ইসলাম বুলবুল, তার সহধর্মিণী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সৈয়দা তারান্নুম এবং গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

আলোচনা পর্বে বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী আমিনুল ইসলাম বুলবুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা জীবনে কি হতে চাও সে বিষয়ে একটি সুন্দর লক্ষ্য  নির্ধারণ কর। এরপর সেই লক্ষ্য পুরনের জন্য অক্লান্ত পরিশ্রম শুরু করে দাও। পরিশ্রমের কাছে সকল প্রতিকূলতা হার মানতে বাধ্য। আমি নিজে বহু প্রতিকূলতাকে মোকাবিলা করে পড়ালেখা করেছি। সেই ক্ষেত্রে আমার সম্মানিত শিক্ষকেরা সর্বদা আমাকে সহায়তা করেছেন। আজকে আমি তাদের দোয়ায় এই পর্যায়ে এসেছি। এ জন্য তোমরা নিয়মিত স্কুলে এসে স্যারদের নির্দেশনা মেনে পড়ালেখা করবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাথী দাস বলেন, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের মনোযোগী করে তুলতে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এতে করে তারা প্রতিভা বিকাশের পাশাপাশি বিভিন্ন খারাপ দিক হতে বিরত থাকবে। তিনি আরো বলেন, যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে লক্ষ্য পূরণে কোন প্রতিকূলতা বাঁধা হতে পারে না। এ অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমার ব্যাচ মেট আমিনুল ইসলাম তার উৎকৃষ্ট উদাহরণ। তোমরা গভীর মনোযোগ ও কঠোর পরিশ্রম করে লেখাপড়ার মাধ্যমে জীবনে সফলকাম হয়ে ওঠ। তোমাদের জন্য আমার শুভকামনা রইল।

অনুষ্ঠানে অন্যান্য অতিথি, বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর