| ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 24, 2026, 12:15 am
শিরোনাম :
দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে ওয়ার্ক অর্ডার ছাড়াই টোল আদায়ের অভিযোগ যশোরে বহুমুখী নারী প্রতারক ফাতিমা ও তার গ্যাং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফের বেপরোয়া খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬ সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ না প্রেমিকের সাথে পলায়ন? অভিযোগপত্র ও পরিবারের বক্তব্যে রহস্যের ঘনঘটা যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড যশোর পুলিশ লাইন কদমতলার মেস থেকে ইব্রাহিম খলিল রিপনের লাশ উদ্ধার র‍্যাব-৬ যশোর থেকে ২১১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে

দৌলতদিয়ায় বালু উত্তোলন ও বিক্রি বন্ধে প্রশাসন-সেনাবাহিনীর অভিযান

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫
  • 132 সময় দেখুন

মোঃ সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচে সাত্তার মেম্বার পাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুনতাসির হাসান খান উপস্থিত ছিলেন। অভিযানে সেনাবাহিনীর একটি দল অংশ নেন।

এসময় ঘটনাস্থল থেকে বালু পরিবহন কাজে ব্যবহৃত দুটি ড্রাম ট্রাক, ভেকুর ব্যাটারি জব্দ ও ভেকু বিকল করা হয়।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, উপজেলার কোথাও কোন প্রকার অবৈধ ড্রেজার ও ভেকু দিয়ে মাটি বা বালু কাটতে/উত্তোলন করতে পারবে না। অবৈধভাবে নদী থেকে বালু-মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর