| ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 24, 2026, 12:14 am
শিরোনাম :
দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে ওয়ার্ক অর্ডার ছাড়াই টোল আদায়ের অভিযোগ যশোরে বহুমুখী নারী প্রতারক ফাতিমা ও তার গ্যাং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফের বেপরোয়া খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬ সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ না প্রেমিকের সাথে পলায়ন? অভিযোগপত্র ও পরিবারের বক্তব্যে রহস্যের ঘনঘটা যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড যশোর পুলিশ লাইন কদমতলার মেস থেকে ইব্রাহিম খলিল রিপনের লাশ উদ্ধার র‍্যাব-৬ যশোর থেকে ২১১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে

দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও এবং কর্মরত এসিল্যান্ড কে ফুলের শুভেচ্ছা 

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
  • 202 সময় দেখুন

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।

খুলনার দিঘলিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হারুন অর রশিদ এবং এসিল্যান্ড দেবাংশু বিশ্বাসকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ।

১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেসক্লাবের সদস্যরা এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।

এ সময় দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও মোঃ হারুন অর রশিদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্বপালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নবাগত ইউএনও মোঃ হারুন অর রশিদ দিঘলিয়া উপজেলায় যোগদানের পর প্রেসক্লাবের এই সৌজন্য সাক্ষাৎকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন,

“দিঘলিয়ার উন্নয়নে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আসবে। সাংবাদিকরা সমাজের দর্পণ—তাঁদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে।”

এ সময় ইউএনও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা কামনা করেন এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রেসক্লাব সদস্যদের সঙ্গে ইউএনও মোঃ হারুন অর রশিদ  দিঘলিয়ার সার্বিক উন্নয়ন, শিক্ষা, কৃষি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দিঘলিয়া প্রেসক্লাবের সদস্যরা নবাগত ইউএনওর মেধা, অভিজ্ঞতা ও নেতৃত্বে দিঘলিয়া আরও অগ্রসর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতে সময় উপস্থিত ছিলেন,দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু,  সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি ইন্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা,  এস এম শামীম,  মোঃ হাবিবুর রহমান মল্লিক,   কিশোর কুমার দে, এস এম শামীম ২, শেখ রুবেল  প্রমূখ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর