| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে সফর, ১৪৪৮ হিজরি August 4, 2026, 6:59 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

দিঘলিয়ার মো:এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
  • 97 সময় দেখুন

এস.এম.শামীম, দিঘলিয়া, খুলনা।।আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিএনপি নেতা গাজী মো. এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য খুলনা জেলা বিএনপির সাবেক সহ-শ্রমবিষয়ক সম্পাদক গাজী মো. এনামুল হাচান মাসুমকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বুধবার (১০ ডিসেম্বর) থেকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। গত ৩ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য সাতক্ষীরা জেলাধীন ইশ্বরদীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল-ই-মোস্তফা টুটুল, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার অন্তর্গত অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. বাদল আহমেদ, পাবনা জেলাধীন আটঘরিয়া উপজেলার অন্তর্গত মাঝপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী প্রামানিক, জামালপুর জেলাধীন মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা, নাটোর জেলাধীন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ছিদ্দিক আলী মিষ্টু, পিরোজপুর জেলাধীন নাজিরপুর থানার অন্তর্গত সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মো. রাসেল সিকদার, বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আবুল কালাম, বান্দরবান জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক ও নাইক্ষ্যছড়ি উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হামিদ চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, আলীকদম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ রিটন, লামা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাকের হোসেন মজুমদার; চট্টগ্রাম জেলাধীন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব মো. আসহাব উদ্দিন চেয়ারম্যান, কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাবেক সদস্য ও নাগেশ্বরী উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোছা. ফেরদৌসী বেগম, নাগেশ্বরী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি মোছা. আমিনা বেগম অনন্যা, খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহুরুল হক, খুলনা মহানগর বিএনপির সাবেক সদস্য শেখ সাজ্জাদ হোসেন তোতন, রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, সিরাজগঞ্জ জেলাধীন পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাবেক সদস্য মুকুল হোসেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাবু, উল্লাপাড়া উপজেলার অন্তর্গত পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী ও বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছাকোয়াত হোসেন সাবুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বুধবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়াও বিভিন্ন সময় বেশ কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর