| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 30, 2026, 10:14 am
শিরোনাম :
গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

দিঘলিয়ায় সুষম স্বাস্থ্য নিশ্চিতে ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
  • 107 সময় দেখুন

এস.এম.শামীম, দিঘলিয়া।।দিঘলিয়ায় সুষম ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে “সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ০৩ দিনব্যাপী প্রশিক্ষণ”উপজেলা হলরুমে ২৮ শে ডিসেম্বর সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।

পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন সোনিয়া শারমিন উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা বারটান আঞ্চলিক কার্যালয় ঝিনাইদহ, আরো উপস্থিত ছিলেন ও প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক মো: বেলাল হোসেন সহকারী উদ্বোধন কর্মকর্তা বারটান আঞ্চলিক কার্যালয় ঝিনাইদহ , অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো কিশোর আহমেদ । এসময় আরো উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মনির হোসেন,

উক্ত ৩ দিন ব্যাপী প্রশিক্ষণে অংশ গ্রহন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, ইমাম,পুরোহিত, সাংবাদিক, এনজিও, কর্মী, মহিলা বিষয়ক অধিদপ্তরের মাঠ কর্মী, সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণটি ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ ইং পর্যন্ত চলবে।
উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, দিঘলিয়া, খুলনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, ইমাম, পুরোহিত, মহিলা প্রতিনিধি, কৃষি বিভাগের মাঠকর্মী, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণে ফলিত পুষ্টির গুরুত্ব, সুষম খাদ্যাভ্যাস, নিরাপদ খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণে সচেতনতা সৃষ্টি, মা ও শিশুর পুষ্টি উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় পুষ্টির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। পাশাপাশি বাস্তব উদাহরণ ও ব্যবহারিক দিক তুলে ধরে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজ নিজ কর্মক্ষেত্র ও সমাজে পুষ্টি বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এতে দীর্ঘমেয়াদে সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও পুষ্টিহীনতা কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) দীর্ঘদিন ধরে দেশব্যাপী পুষ্টি উন্নয়ন ও জনস্বাস্থ্য সংশ্লিষ্ট প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর