| ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 24, 2026, 12:15 am
শিরোনাম :
দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে ওয়ার্ক অর্ডার ছাড়াই টোল আদায়ের অভিযোগ যশোরে বহুমুখী নারী প্রতারক ফাতিমা ও তার গ্যাং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফের বেপরোয়া খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬ সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ না প্রেমিকের সাথে পলায়ন? অভিযোগপত্র ও পরিবারের বক্তব্যে রহস্যের ঘনঘটা যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড যশোর পুলিশ লাইন কদমতলার মেস থেকে ইব্রাহিম খলিল রিপনের লাশ উদ্ধার র‍্যাব-৬ যশোর থেকে ২১১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে

দিঘলিয়ায় নৌবাহিনী-পুলিশের যৌথ অভিযানে চরমপন্থী নেতা এলফা আটক

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
  • 67 সময় দেখুন

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।খুলনার দিঘলিয়া উপজেলায় নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)–এর চরমপন্থী ও এলফা বাহিনীর শীর্ষ নেতা এলফাজুর রহমান ওরফে এলফা (৪৮)কে আটক করা হয়েছে।

অদ্য ২৪ জানুয়ারি দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের অন্তর্গত লাখোহাটি এলাকায় তার নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ১টি, আধার কার্ড ২টি, ইনকাম ট্যাক্স কার্ড ১টি, এটিএম কার্ড ২টি, একটি দেশীয় দা, অজ্ঞাত মেডিসিন ৫ প্যাকেট, অজ্ঞাত ট্যাবলেট ৫ পাতা এবং আনুমানিক ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত এলফাজুর রহমানের পিতা নেছারউদ্দিন। তিনি দিঘলিয়া থানার লাখোহাটি গ্রামের বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, পূর্বে এলফার নেতৃত্বে দিঘলিয়া এলাকায় গঠিত এলফা বাহিনীর মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালিত হতো। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, ডাকাতি ও মাদক সিন্ডিকেট পরিচালনার একাধিক অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লে তিনি একপর্যায়ে ভারতে পালিয়ে যান এবং সেখানে একটি খুনের মামলায় প্রায় ১০ বছর কারাভোগ করেন।

এছাড়াও দিঘলিয়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির ৩ থেকে ৪টি মামলাসহ বিভিন্ন লিখিত অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর