| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 14, 2026, 6:43 pm
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: রহস্যে সাতক্ষীরা শহর

স্টাফ রিপোর্টার।।
  • আপডেটের সময়: বুধবার, অক্টোবর ২২, ২০২৫
  • 193 সময় দেখুন

সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত হিরা শহরের পশু হাসপাতাল মোড় এলাকার জনপ্রিয় পোশাক শোরুম অ্যাডলিব-এর স্টাফ ছিলেন।

নিহত তাসলিমা আক্তার হিরা যশোরের বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। প্রায় এক মাস আগে তিনি সাতক্ষীরার পলাশপোল এলাকায় একটি ভাড়া বাসায় ওঠেন চাকরির কারণে।

ভাড়ার বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ জানান,
“হিরা আমার বাসায় প্রায় এক মাস ধরে থাকছিলেন। তিনি অ্যাডলিব শোরুমে চাকরি করতেন। বিকেলে হঠাৎ দেখি তার ঘরের দরজা বন্ধ। পরে খবর দিই পুলিশ ও ফায়ার সার্ভিসকে।”

নিহতের ভাবি মোবাইল ফোনে বলেন,
“চাকরির জন্য হিরা সাতক্ষীরায় ভাড়া থাকতো। তার বাবা-মা যশোরে আছেন। আগে নাভারণে থাকতো। খবর পেয়ে আমরা এখন সাতক্ষীরার পথে আছি।”

অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান জানান,
“আজ তার ছুটির দিন ছিল। সকালে সে বলেছিল যশোর যাবে। পরে বিকেলে জানতে পারি বাড়ির মালিক তাকে ঝুলন্ত অবস্থায় পেয়েছেন। আমরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই। তারা এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।”

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি শামিনুল হক) বলেন,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তদন্ত চলছে।”

স্থানীয়দের মতে, হিরা শান্ত স্বভাবের ও পরিশ্রমী মেয়ে ছিলেন। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর