
মোঃ সাজ্জাদ হোসেনগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ৫ ঘন্টা ফেরি বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সাড়ে ৯টা থেকে নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। ২৮ ডিসেম্বর ২ টা ১৫ মিনিটে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় তীব্র শীতে যানবাহনের চালক, চালকের সহকারি ও যাত্রীদের চরম ভোগান্তিতে পরতে হয়।
ফেরি চলাচলের বিষয়টি বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের মহাব্যবস্থাপক (বানিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন জানান, শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
তিনি আরও জানান, ২৮ ডিসেম্বর রাত ২টা ১৫ মিনিটের দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। যানবাহন পারাপারে এ নৌপথে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে।