| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে সফর, ১৪৪৮ হিজরি August 4, 2026, 1:15 pm
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

গোয়ালন্দ ক্রিকেট প্রিমিয়ার লীগের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬
  • 102 সময় দেখুন

মোঃ সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গোয়ালন্দ ক্রিকেট প্রিমিয়ার লিগ-২০২৬ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ জানুয়ারি) রাত ৮ টায় রোকন উদ্দিন প্লাজায় অবস্থিত গোয়ালন্দ কমিনিউটি সেন্টারে এ খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়।টুর্নামেন্টের আয়োজনে রয়েছে গোয়ালন্দ ক্রিকেট একাদশ।নিলাম অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন করেন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, মুক্তি সংঘের সভাপতি মনোয়ার হোসেন মনো প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন ক্লাব কর্মকর্তা, খেলোয়াড় বৃন্দ।

জাঁকজমকপূর্ণ এ টুর্নামেন্টে মুন্নাফ মিয়া স্মৃতি সংসদ, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন, তোয়া মাল্টিমিডিয়া, দুরন্ত একাদশ, মৃধা স্পীড ফায়ার্স ও ইয়াং রেঞ্জার্স বিভিন্ন ক্যাটাগরিতে ৮৫ জন ক্রিকেট খেলোয়াড়কে বিভিন্ন দামে নিজ দলে ক্রয় করেন। এ টুর্নামেন্টে আইকন প্লেয়ার হিসেবে শাকিল শেখকে সর্বোচ্চ দামে ইয়াং রেঞ্জার্স, দ্বিতীয় সর্বোচ্চ এপি আকাশকে দুরন্ত একাদশ এবং তৃতীয় সর্বোচ্চ সুলতান মাহমুদ সবুজকে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন ক্রয় করেন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোঃ সুমন শেখ জানান, আগামী ১০ জানুয়ারি শনিবার সন্ধ্যায় গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ৩ ক্যাটাগরিতে ৮ হাজার টাকার বিনিময়ে সর্বনিম্ন ১০ জন এবং সর্বোচ্চ ১২ জন খেলোয়াড় কিনতে পারবে। তিনি আরো বলেন, খেলাগুলো ৬ দলের অংশগ্রহণে লীগ ভিত্তিতে পরিচালিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর